দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ভিপি প্রার্থী আব্দুল কাদেরের ব্যালট নং জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে আব্দুল কাদের তার ফেসবুক পোস্টে ব্যালট নং জানিয়ে লেখেন, ‘আব্দুল কাদের ব্যালট নং- ২’। আর ওই পোস্টটি হাসনাত আবদুল্লাহ রাত ১০টার দিকে ফেসবুকে শেয়ার করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ইতোমধ্যেই প্রকাশ হয়েছে। এতে ভিপি ও অন্যান্য পদসহ মোট ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
/অ