দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘদিন ধরেই সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ‘রং নাম্বার’ খ্যাত ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী। দুই মেয়েকে নিয়ে থাকছেন সেখানে। এক যুগেরও বেশি সময় ধরে পর্দায় দেখা যায় না তাকে।
এবার এ অভিনেত্রী সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক স্ট্যাটাসে তাকে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিতে বলেছেন। কিন্তু কেন এমনটা বললেন তিনি? সেটিও অবশ্য কিছুটা স্পষ্ট করেছেন অভিনেত্রী শ্রাবন্তী।
বুধবার (২৩ জুলাই) ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আচ্ছা একটা কথা, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আমার কলিগস, আমার ভাই-ব্রাদারস, সিস্টারস ফেসবুকে পরিচিত এমন যারা আছেন, পলিটিক্যালি যারা অনেক বুঝেন আর ইনভলভ প্লিজ আমাকে আপনারা নিজ দায়িত্বে একটু কষ্ট করে আনফ্রেন্ড করে দিন।’
এ অভিনেত্রী লিখেছেন, ‘প্লিজ শিশুদের এসব দেখে আপনাদের এসব আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপি ও ডক্টর ইউনূস―এসব আর নেওয়া যাচ্ছে না। আপনি যতই আমার আপন হোন, প্লিজ আনফ্রেন্ড করে দিন। আমি নিজেও যা পারছি করছি, আপনিও আমাকে আনফ্রেন্ড করে একটু সাহায্য করুন। আল্লাহ হাফেজ।’
উল্লেখ্য, ‘রং নাম্বার’ ও ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন শ্রাবন্তী। ২০১০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও এনটিভির সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
পরের বছর অর্থাৎ, ২০১১ সালে প্রথম সন্তান রাবিয়াহ হয় এ দম্পত্তির। এরপর ২০১৫ সালে ছোট মেয়ে আরিশার জন্ম হয়। তবে ২০১৮ সালে বিচ্ছেদ হয় দুজনের।
আরএ