দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী জাতীয় ঐক্য প্রয়োজন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
ফেসবুকে উপদেষ্টা আসিফ লেখেন, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি।
সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি ভাইরাল হয়। এতে অনেকেই তার সঙ্গে একাত্মতা করে কমেন্ট করেছেন।
সাবের চৌধুরী নামে একজন লিখেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা বদ্ধ পরিকর। প্রয়োজনে দেশের প্রতিটা নাগরিক যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে। ভারত হুশিয়ার।
ইমতিয়াজ আমান নামে একজন লিখেছেন,এই মুহূর্তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
এদিকে রাতে ফেসবুকে এক পোস্টে সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
আরএ