• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সোশ্যাল মিডিয়া

অপসারণ নয় পদত্যাগ, যে কারণ জানালেন আসিফের সাবেক এপিএস

নিজস্ব প্রতিবেদক
  ২৩ এপ্রিল ২০২৫, ১০:২০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মো. মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএসের দায়িত্ব থেকে অব্যাহতি পাননি; তিনি নিজেই পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। মোয়াজ্জেম হোসেন জানান, তিনি স্থায়ী চাকরির চেষ্টা করছেন। এজন্য পদত্যাগ করেছেন। গণমাধ্যমে তার পদত্যাগকে অপসারণ হিসেবে ভুলভাবে উত্থাপন করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২২ এপ্রিল) ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছেন তিনি। সেই সঙ্গে পদত্যাগের কারণ তুলে ধরেছেন মোয়াজ্জেম হোসেন।

মোয়াজ্জেম হোসেন তার পদত্যাগপত্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অব্যাহতিপত্রের প্রজ্ঞাপনের ছবি পোস্ট করে ফেসবুকে যা লিখেছেন তা নিচে দেওয়া হলো-

‘আমার পদত্যাগ প্রসঙ্গ

২০১৮ সালের কোটা আন্দোলনের সময় আমি প্রথম বর্ষের ছাত্র। সেই আন্দোলনে যোগদান করি এবং পরবর্তীতে ছাত্র রাজনীতি করতে গিয়ে পরিষদের সঙ্গে যুক্ত হই। মাগুরা জেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক, পরবর্তীতে সভাপতি ছিলাম। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক হই।

২০২৩ সালে নিজের ক্যারিয়ার গড়তে রাজনীতি ছেড়ে বিসিএস প্রিপারেশন নিই। ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পাস করি। একইসঙ্গে ব্যাংকের অফিসার ক্যাশের প্রিলি পাস করি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় আমার ব্যাংকের লিখিত পরীক্ষা হয় এবং আমি অংশগ্রহণ করি। আন্দোলন পরবর্তী সরকারে আসিফ মাহমুদ দায়িত্বে আসার পর আমাকে কাজ করার অফার করা হলে আমি স্পষ্টভাবে বলি আমার স্থায়ী ক্যারিয়ারের প্রশ্নে যেকোনো সময় চাকরি ছেড়ে দিব।

গত ১০ মার্চ ২০২৫ ব্যাংকের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করলে আমি উত্তীর্ণ হই। এরপর বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নির্ধারিত হয় ৮ মে এবং ব্যাংকের ভাইভার তারিখ ২২ মে। তাই আমি গত মার্চের ২৫ তারিখে উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে পদত্যাগপত্রটি জমা দিই। উপদেষ্টা আসিফ মাহমুদ ৮ এপ্রিল পদত্যাগপত্র গ্রহণ করেন এবং যেহেতু নিয়োগ প্রদান ও বাতিল রাষ্ট্রপতি কর্তৃক হয়ে থাকে এজন্য গত ২২ এপ্রিল প্রজ্ঞাপন হয়েছে। এরপর গণমাধ্যমে পদত্যাগকে অপসারণ হিসেবে ভুলভাবে উত্থাপন করা হয়।

এসব নিয়ে একদল আমাকে আমেরিকার বাড়িওয়ালা, একদল দুবাইতে রিসোর্ট মালিক বানিয়ে ফেলতেছেন। কেউ কেউ আবার ৩০০ কোটি আবার কেউ ৩০০০ কোটি টাকার মালিক বানাচ্ছেন।

আপনাদের জ্ঞাতার্থে বলি গত ৫ আগস্টের পর আমি এবং আমার পরিবার ও আত্মীয় স্বজনের কারো সম্পদ অস্বাভাবিকভাবে বেড়ে থাকলে আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন অথবা অভিযোগ জানাতে পারেন। স্থানীয় সরকার উপদেষ্টা নিজেই অভিযোগ আহ্বান করেছেন। দয়া করে সামাজিকভাবে কাউকে অযথা হয়রানি করবেন না।

দায়িত্বে থাকাকালীন সময়ে অনেক পরিচিত প্রবাসী আমাকে পোশাক গিফট করেছেন। এমনকি আমার ফোনটাও কিনে দিয়েছেন আমার বিভাগের প্রবাসী এলামনাই। সরকারে থাকাকালে প্রয়োজনবোধে সরকারি গাড়িও ব্যবহার করেছি। সুতরাং এগুলো দেখে আমাকে যদি ভুলভাবে উপস্থাপন করেন তাহলে আমার প্রতি অন্যায় ছাড়া কিছুই করা হবে না।

আজকে একজন ফোন করে বললেন তার দলের বেশিরভাগ মানুষ আমার উপর ক্ষ্যাপা। কারণ হিসেবে বলছেন আমার আচরণ। অর্থাৎ দায়িত্বে থাকাকালে অ্যাপয়েন্টমেন্ট না নিলে দেখা করার সুযোগ দিতাম না কিংবা সবার দাবি পূরণ করা সম্ভব ছিল না। তাদের জন্য বলব ভাই ওটা আমার দায়িত্ব ছিল, এতো এতো মানুষকে ম্যানেজ করা খুব সহজ কাজ ছিল না।

অনেকেই অভিযোগ করছেন আমার ভাব বেড়ে গিয়েছিল। কারণ আমি ফোন ধরতাম না, মেসেজের রিপ্লাই দিতাম না। এই সকল অভিযোগ কেন্দ্রীভূত হয়ে আমাকে চোর বানাচ্ছেন। অথচ এমন অসংখ্য দিন গেছে দুপুরের খাবার বাসায় গিয়ে খেয়েছি। যাইহোক আমি দেশের জন্য, মানুষের জন্য যা করেছি বা করার চেষ্টা করেছি তার প্রতিদান আল্লাহ নিশ্চয়ই দিবেন ইনশাআল্লাহ।

মোয়াজ্জেমের ফেসবুক পোস্ট নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই পোস্টে লেখা হয়েছে, ‘মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিবের পদ থেকে পদত্যাগ করেন মো. মোয়াজ্জেম হোসেন। পদত্যাগ পত্রটি গৃহীত হলে আদেশ কার্যকর করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অপসারণ করা হয়েছে বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয় তা সত্যি নয়। মাননীয় উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে যেকোনো অভিযোগ থাকলে তা অভিযোগ আহ্বান সংক্রান্ত ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। (এডমিন)’

আরএ

  • উপদেষ্টা আসিফ
  • মো. মোয়াজ্জেম হোসেন
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকার নিয়েছে: উপদেষ্টা আসিফ নজরুল
বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকার নিয়েছে: উপদেষ্টা আসিফ নজরুল
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সম্পদের তথ্য প্রকাশ
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সম্পদের তথ্য প্রকাশ
প্রবাসীদের সুসংবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল
প্রবাসীদের সুসংবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল
সুরভী দ্রুত প্রতিকার পাবে: আইন উপদেষ্টা
সুরভী দ্রুত প্রতিকার পাবে: আইন উপদেষ্টা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।