• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সোশ্যাল মিডিয়া

সর্বকালের সেরা বিদ্যুৎ ‘চোর’ সাবেক প্রতিমন্ত্রী বিপু : সিদ্দিকী নাজমুল

নিজস্ব প্রতিবেদক
  ১১ এপ্রিল ২০২৫, ১২:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নসরুল হামিদ বিপুকে তুলোধুনো করলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। বিপুর বিরুদ্ধে বিদ্যুৎখাতে ব্যাপক লুটপাটের অভিযোগ তুলে নাজমুল তাকে সর্বকালের সেরা বিদ্যুৎ চোর হিসেবে আখ্যা দিয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সিদ্দিকী নাজমুল এ কথা বলেন।

পোস্টে শীর্ষ নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা, ঘনিষ্ঠদের লুটপাটের সুযোগ দিয়ে বিপুল সম্পদের মালিক বানানোর অভিযোগও করেছেন সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বেঁচে থাকবেন ততদিন দলের রাজনীতি করার কথাও বলেছেন আলোচিত-সমালোচিত এই ছাত্রলীগের সাবেক নেতা।

ফেসবুক পোস্টে নাজমুল লিখেছেন, যেই শালারা লুটপাটপাট করে দলটাকে শেষ করল অতিরঞ্জিতভাবে অতিকথনে টেলিসামাদ স্টাইলে রাজনীতিকে জোকারিতে পরিণত করল তাদের বিরুদ্ধে লিখলেই একদলের জ্বালা উঠে এভাবে যে এখন ঐক্যের সময় এখন এগুলো লেখা যাবে না। আবার ক্ষমতায় গেলে এসব নিয়ে আলোচনা করা যাবে। মোটকথা তাদের কথা হলো আমরা তাদের পক্ষে লিখে তাদের সব হালাল করব। আমরা, আমাদের পরিবার জীবন দেবে, আর তারা স্যুটেট-বুটেট হয়ে আবার আমাদের নেত্রীর চারপাশ দখলে রাখবে।

তিনি লিখেছেন, অনেকদিন নিঃশ্বাস বন্ধ রেখে চুপ থাকলাম। কিন্তু আমার মাথায় আসে না আমাদের নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষে বিদ‍্যুৎ সেক্টরে অভূতপূর্ব উন্নতিসাধন করেছেন কিন্তু আমাদের সরকারের সময়ের চাইতে এবারের রমজানে তেমন লোডশেডিং হয়নি। তার মানে হলো প্রধানমন্ত্রীর চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ চোর বিপু এবং কিছু বিদ‍্যুৎ চোর আমলাদের সমন্বয়ে কৃত্রিম লোডশেডিং তৈরি করতো এবং নিজেদের পছন্দের পাওয়ার প্লান্ট ব‍্যবসায়ীদের রমরমা একচেটিয়া ব্যবসা করার সুযোগ করে দিয়ে সিন্ডিকেট করে কমিশন কামাতো।

বিপুর কড়া সমালোচনা করে তিনি লিখেছেন, বিদ‍্যুৎ চোর বিপু বড় ব‍্যবসায়ী বংশের রাজনৈতিক নেতার ছেলে ছিল। আমাদের নেত্রী ভালো চিন্তা করেছিল। মনে করেছিল বড় লোকের ছেলে দায়িত্ব দিলে দুর্নীতি করবে না। কিন্তু না নেত্রীর বিশ্বাস ভেঙে দিয়ে সর্বকালের সেরা বিদ‍্যুৎ চোরে পরিণত হয়েছে বিপু। বিপু একটা চোর চোর চোর। ওর বউ চোর, ভাই চোর, সন্তানেরা চোর। ওদের গত ১০ বছরের চলাচল দেখলে মনে হয় বিপু রাজা আর আমরা প্রজা।

নাজমুল লিখেছেন, বিপুর সমস্ত ব‍্যবসা বাণিজ‍্য বিএনপি জামায়াতের নেতারা অংশীদারিত্বের ভিত্তিতে দেখাশোনা করছে। বিপুরা ক্ষমতা এবং টাকার কারণে নিজেদের ঈশ্বর মনে করত। চরিত্রহীন লম্পট পরিবার বিপুর পরিবার। ওই পরিবারের পুরুষদের চাইতে নারীরাও পিছিয়ে নেই। বিপু চোর বিপু চোর বিপু চোর। এই চোরের চুরির কারণে এবং বিপুর কেরামতিতে রাজনীতিকে রাজপথ থেকে এসি রুমে চলে গেছে। ফাইভ স্টারে নিয়ে গেছে।

ছাত্রলীগের সাবেক এই সেক্রেটারি লিখেছেন, রাজনীতিকে ছাত্র যুবক শ্রমিক থেকে কর্পোরেটে নিয়ে গেছে রাতের বেশ‍্যাদের কাছে নিয়ে গেছে। ফলশ্রুতিতে আমরা ধ্বংস হয়েছি আর মুসলমানরা ফিলিস্তিনিদের রক্ষার জন‍্য যেমন আবাবিল পাখির অপেক্ষায় বসে আছে, আর আমরা আওয়ামী লীগের লোকজন শক্তিশালী কিংবা প্রতিবেশী রাষ্ট্রের অপেক্ষায় বসে আছি, যে তারা আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে।

বিপুর আসন কেরানীগঞ্জের স্থানীয় রাজনীতির প্রসঙ্গ তুলে তিনি লিখেছেন, এলাকার রাজনীতিতেও বিপু জিরো পুরো রাজনীতিটা করেন ওইখানে শাহীন চেয়ারম্যান। অত‍্যন্ত জনপ্রিয় কর্মীবান্ধব দুঃসময়ের শাহীন চেয়ারম্যানের সাজানো বাগানের মালিক হলো বিপু অথচ শাহীন চেয়ারম‍্যানের মতো পুরোনো মানুষের সঙ্গে উপজেলার সাধারণ সম্পাদক বানিয়েছে বিপুর ব‍্যক্তিগত সহকারী এক ইয়ো ইয়ো বয়কে। বিপু কিন্তু তার ছেলেমেয়েদের লাক্সারিয়াস লাইফ লিড করাচ্ছে। কিন্তু আমি আপনি আমাদের ছেলেমেয়েদের মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছি। আমি সরকারি দলে থাকতেও সমালোচনা করেছি নিজের বিরুদ্ধে। অপপ্রচারের জবাব দিয়েছি বড় বড় রথী মহারথীদের সঙ্গেও অন্যায় ইস্যুতে ছাড় দেইনি, দিবও না।

নিজের রাজনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরে তিনি লিখেছেন, নেত্রী জীবিত যতদিন থাকবেন ততদিন রাজনীতি করার চেষ্টা করব। আমার স্পষ্ট অবস্থান থেকে নেত্রী যেদিন থাকবে না সেদিন থেকে আর রাজনীতিও করব না। নেত্রী সংসদে দাঁড়িয়ে অনেকবারই বলেছেন এই আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া সবাইকে কেনা যায়। ব‍্যক্তিগতভাবে এটা আমি শতভাগ বিশ্বাস করি এবং মানি।

আরএ

  • সোশ্যাল মিডিয়া
  • ছাত্রলীগ
এ সম্পর্কিত আরও খবর
হঠাৎ ফেসবুকে কণ্ঠশিল্পী সালমার আবেগঘন বার্তা
হঠাৎ ফেসবুকে কণ্ঠশিল্পী সালমার আবেগঘন বার্তা
নিহতের খবরে যে বার্তা দিলেন কনটেন্ট ক্রিয়েটর রাকিব
নিহতের খবরে যে বার্তা দিলেন কনটেন্ট ক্রিয়েটর রাকিব
এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত: মীর স্নিগ্ধ
এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত: মীর স্নিগ্ধ
হাতিয়ায় খেজুর বরাদ্দের পরিমাণ জানালেন হান্নান মাসউদ
হাতিয়ায় খেজুর বরাদ্দের পরিমাণ জানালেন হান্নান মাসউদ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।