দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সবাইকে ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণ করতে শনিবার (১২ এপ্রিল) ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আসার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। এদিন সশরীরে বিক্ষোভ করবেন তিনি।
শুক্রবার (১১ এপ্রিল) এক ফেসবুক স্ট্যাটাসে ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণে মুসল্লিদের উদ্বুদ্ধ করতে খতিবদের আজকের জুমার খুতবায় কথা বলার অনুরোধ জানিয়েছেন তিনি।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন: ‘সম্মানিত খতিব সাহেবদের নিকট অনুরোধ— আজকের জুমার খুতবায় ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণ করতে মুসল্লিদের উদ্বুদ্ধ করুন।’
এই অনুরোধের মাধ্যমে তিনি বাংলাদেশের মসজিদসমূহের খতিব, ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লিদের গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিশ্বজুড়ে আজকের দিনটি ‘মার্চ ফর গাজা’ হিসেবে পালিত হচ্ছে, যার মূল উদ্দেশ্য হলো— ফিলিস্তিনে চলমান মানবাধিকার লঙ্ঘন ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ ও সচেতনতা সৃষ্টি করা।
প্রসঙ্গ, মাওলানা আজহারি সবসময়ই আন্তর্জাতিক ইস্যুতে মুসলমানদের ন্যায্য অবস্থান তুলে ধরতে সরব থেকেছেন। গাজা ইস্যুতেও তিনি একাধিকবার বক্তব্য রেখেছেন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।