দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বামীর মৃত্যুর পর থেকেই অনেকটা ভেঙে পড়েন নারী উদ্যোক্তা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। মাঝে মধ্যে এখনও স্বামীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দেন তিনি।
বুধবার (২২ জানুয়ারি) নিজের ফেসবুকে স্বামীকে নিয়ে একটি পোস্ট করেন তনি।
ফেসবুকে তনি লিখেন, ‘জানি আর এভাবে ছবি তুলা হবে না। কাজ শেষে যত রাতেই বাসায় ফিরি হয়তো হাসি মুখে দাঁড়িয়ে থাকবে না কেউ। কিন্তু তোমার থেকে যে মায়া, ভালোবাসা, সন্মান এই অল্প কয়েক বছরে পেয়েছি বাকি জীবন এসব ভাবতে ভাবতেই চলে যাবে ইনআশাল্লাহ।’
তিনি আরও লিখেন, দুনিয়ার মানুষকে আমি একটা কথা আবারও বারবার জানাতে চাই, আমার দেখা সেরা মানুষ তুমি, বেস্ট হাসব্যান্ড, বেস্ট ফাদার। ওয়াইফ হিসেবে জিরো পার্সেন্ট কোনো কমপ্লেনও আমার নেই। আমি অনেক গর্বিত তোমার মতো একজন মানুষ আমার হাসব্যান্ড পেয়েছি। আমার সন্তানের বাবা একজন সেরা মানুষ এইটা ভাবতেই শান্তি লাগে।
শেষে তনি আরও লেখেন, ‘এই পরিচয়টা আমরা প্রাউডলি ক্যারি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা নিশ্চয়ই ওপারে তোমাকে অনেক ভালো রাখবেন। ইনশাআল্লাহ।’
আরএ