দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান মাহমুদ তালাত রাফির বিকাশ অ্যাকাউন্টে ৩২ লাখ টাকা লেনদেন হয়েছে দাবি করে প্রতিবেদন প্রকাশ করে একটি অনলাইন নিউজ পোর্টাল।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, মায়ের এনআইডি দিয়ে খোলা খান মাহমুদ তালাত রাফির আরেক বিকাশ অ্যাকাউন্টে ১ আগস্ট থেকে ১ অক্টোবর লেনদেন হয়েছে প্রায় ৩২ লাখ টাকা।
এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (৮ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানান।
পোস্টে তিনি বলেন, ‘ওই সময়ে ওই অ্যাকাউন্টে কোনো লেনদেনই হয়নি। ওই অ্যাকাউন্টে জুলাই থেকে ডিসেম্বর একবারই মাত্র ২০ টাকা লেনদেন হয়েছে।’
সারজিস আলম বলেন, ‘সমন্বয়ক রাফির বিরুদ্ধে মিথ্যা নিউজ করে তা ডিলিট করে ক্ষমা চেয়েছে অনলাইন পোর্টালটি। পোর্টালটি বলছে, এই নিউজ যে সাংবাদিক করেছেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া এই নিউজের জন্য রাফির যে মানহানি হয়েছে তার জন্য তারা ক্ষমাপ্রার্থী।’
তিনি আরও বলেন, ‘পাশাপাশি তারা যেখান থেকে এই তথ্যগুলো সংগ্রহ করেছেন সেই পেজের তথ্যসূত্রগুলোও বানোয়াট বলে প্রমাণিত হয়েছে।’
পরিশেষে সারজিস আলম বলেন গুজব থেকে সাবধান।
এই নিউজটি সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়। এই নিউজ লেখা পর্যন্ত বৃহস্পতিবার (১১টা ৫২ মিনিট) তার স্ট্যাটাসটি এক লাখ সাত হাজার লাইক, ছয় হাজার তিনশ’ কমেন্ট ও দুই হাজার তিনশ’ শেয়ার হয়।
এতে ফারজানা ডলি নামে একজন লিখেছেন, ‘সাবধান হয়ে লাভ নেই। তাদের বিরুদ্ধে মানহানির মামলা করতে হবে।’
মো. মুসা নামে একজন লিখেছেন, ‘যারা এত বড় বিপ্লব ঘটিয়েছে, তারা কখনও টাকা লোভী হতে পারে না।’
খাঁন মাহমুদ তালাদ মাহমুদ রাফি লিখেছেন, ‘গুজব থেকে সাবধান। মিথ্যা সংবাদ প্রচারে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।’
শিমুল শারিনা নামে একজন লিখেছেন, ‘এসব গুজব আর অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হোক।’
আরএ