• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • ধর্ম

যেভাবে নেবেন হজের প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট
  ০৪ এপ্রিল ২০২৬, ১৬:১৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হজ মুমিনের জন্য আল্লাহতায়ালা কর্তৃক নির্ধারিত এক প্রেমময় ইবাদত। হজের আর প্রায় দুই মাস বাকি। আগামী মে মাসের শেষ দিকে সৌদি আরবের পবিত্র মক্কায় সমবেত হবেন লাখো ধর্মপ্রাণ মুসলমান। ইসলামের পঞ্চম স্তম্ভ হজ সামর্থ্যবান মুসলিমদের জন্য ফরজ। তবে প্রত্যেক মুসলিম হজ পালনের স্বপ্ন লালন করেন। হজ শুধু ধর্মীয় বিধান নয়, বরং বিনয়, ভ্রাতৃত্ব এবং স্রষ্টার প্রতি আত্মসমর্পণের এক অনন্য মহিমা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্ভাব্য সময়সূচি

ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী, জিলহজ মাসে হজ অনুষ্ঠিত হয়। সেই হিসেবে ২০২৬ সালের হজ শুরু হতে পারে ২৫ মে (৮ জিলহজ)। হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ আরাফাতের দিন হতে পারে ২৬ মে। এর পরের দিন ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা। তবে সবকিছুই চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

ইতিহাসে হজের শিক্ষা

হজের প্রতিটি আমল জড়িয়ে আছে হজরত ইব্রাহিম (আ.), তার স্ত্রী বিবি হাজেরা এবং পুত্র হজরত ইসমাইল (আ.)-এর স্মৃতি ও ত্যাগের সঙ্গে। আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে মহানবী হজরত মুহাম্মদ (সা.) তার বিদায় হজের মাধ্যমে এই পবিত্র ইবাদতের নিয়মগুলো পূর্ণতা দান করেন। হজের সময় সাদা সেলাইবিহীন কাপড় বা ইহরাম পরে যখন বিভিন্ন দেশের মানুষ এক কাতারে দাঁড়ান, তখন সেখানে ধনী-দরিদ্র বা বর্ণভেদের কোনো অবকাশ থাকে না। সবাই তখন সমান।

হজের ধরণ

সাধারণত তিনভাবে হজ পালন করা যায়। অধিকাংশ হাজি ‘হজ-এ-তামাত্তু’ পালন করেন, যেখানে প্রথমে ওমরাহ শেষ করে ইহরাম খুলে ফেলা হয় এবং পরে পুনরায় হজের ইহরাম বাঁধা হয়। এছাড়া রয়েছে ‘হজ-এ-কিরান’ ও ‘হজ-এ-ইফরাদ’। প্রথমবার যারা হজে যাচ্ছেন, তাদের জন্য আলেমগণ প্রায়ই ততামাত্তু হজের পরামর্শ দেন।

আচার ও আনুষ্ঠানিকতা

মক্কায় প্রবেশের আগেই নির্দিষ্ট স্থান বা মিকাত থেকে হাজিদের ইহরাম বাঁধতে হয়। এ সময় সুগন্ধি ব্যবহার, চুল বা নখ কাটা এবং কোনো প্রকার ঝগড়া-বিবাদে লিপ্ত হওয়া নিষিদ্ধ। মক্কায় পৌঁছে হাজিরা কাবা শরীফ তাওয়াফ করেন এবং সাফা-মারওয়া পাহাড়ে সাঈ করেন।

হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো আরাফাতের ময়দানে অবস্থান। আরাফাতের ময়দানে অবস্থান ছাড়া হজ পূর্ণ হয় না। এরপর হাজিরা মুজদালিফায় রাত কাটান এবং জামারাতে শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করেন। পশু কোরবানি এবং মাথা মুণ্ডনের মাধ্যমে হাজিরা নতুন জীবনের সংকল্প নিয়ে হজের মূল কাজগুলো শেষ করেন। হজের নিবন্ধন

হজে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক সময়ে নিবন্ধন করা। সৌদি আরব প্রতিটি দেশের জন্য নির্দিষ্ট কোটা বরাদ্দ করে থাকে। সরকারি বা বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে যথাযথ নথিপত্র জমা দিয়ে এই নিবন্ধন সম্পন্ন করতে হয়। হজের খরচ প্যাকেজ এবং সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে ভিন্ন হয়। আন্তর্জাতিক প্যাকেজগুলোর ক্ষেত্রে সাধারণত ভালো মানের আবাসন ও যাতায়াতসহ জনপ্রতি খরচ কয়েক লাখ টাকা পর্যন্ত হতে পারে।

সতর্কতা

হজ আর্থিক ও শারীরিক ইবাদত। এই ইবাদতের জন্য শারীরিক ও মানসিক উভয় দিক থেকে কষ্টের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হয়। তাই হজে যাওয়ার আগে শারীরিক সক্ষমতা বাড়ানো এবং হজের নিয়মকানুনগুলো ভালোভাবে শিখে নেওয়া জরুরি। অনেক সময় ভিড়ের মধ্যে অনেকে পথ হারিয়ে ফেলেন বা ভুল করে ফেলেন, তাই ধৈর্য ধরা এবং অভিজ্ঞদের পরামর্শ মেনে চলা অত্যন্ত প্রয়োজন।

আলেমদের মতে, হজের মূল উদ্দেশ্য হওয়া উচিত শুধু আল্লাহর সন্তুষ্টি। অপ্রয়োজনীয় ছবি তোলা বা সামাজিক যোগাযোগমাধ্যমে মগ্ন না থেকে ইবাদতে মনযোগী হওয়াকে অগ্রাধিকার দিতে হবে।

এমএস/

  • হজ
এ সম্পর্কিত আরও খবর
হজ ও উমরাহ সেবায় সহযোগিতা জোরদারে সৌদি মন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রীর বৈঠক
হজ ও উমরাহ সেবায় সহযোগিতা জোরদারে সৌদি মন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রীর বৈঠক
সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রী কায়কোবাদের বৈঠক
সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রী কায়কোবাদের বৈঠক
গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা
গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা
মোটরসাইকেলে তেল সাশ্রয়ের ১০টি সহজ কৌশল
মোটরসাইকেলে তেল সাশ্রয়ের ১০টি সহজ কৌশল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।