• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • ধর্ম

যুগান্তকারী গ্রন্থ ‘মাকতুবাতে শায়খুল ইসলাম’-এর মোড়ক উন্মোচন

দেশ টিভি ডেস্ক
  ০১ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

রাজধানী রামপুরাতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে যুগান্তকারী গ্রন্থ ‘মাকতুবাতে শায়খুল ইসলাম’ এর মোড়ক উন্মোচন হয়েছে। জামিয়াতুল আসআদ আল-ইসলামিয়া এবং মাদানী মজলিস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

‘মাকতুবাতে শায়খুল ইসলাম’ গ্রন্থটি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক, দাওয়াহ ও আধ্যাত্মিকতার অনন্য আলোকবর্তিকা শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ.-এর অমূল্য নির্বাচিত পত্রাবলির সংকলন। গ্রন্থটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন ফিদায়ে মিল্লাত সায়্যিদ আসআদ মাদানী রহ. এর সুযোগ্য খলিফা, প্রখ্যাত আলেমের দ্বীন ও শায়খে ত্বরিকত আল্লামা মুফতী হাফীজুদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বিশিষ্ট আলেম দ্বীন কায়েদে মিল্লাত সায়্যিদ মাহমুদ মাদানী-এর সাহেবজাদা হযরত মাওলানা সায়্যিদ হুসাইন আহমদ মাদানী। উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন জামিয়া শারইয়্যাই মালিবাগ-এর ভাইস-প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা মুফতী হাফীজুদ্দীন।

অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য দেন শায়খুল হাদীস আল্লামা মুফতী হাফীজুদ্দীন। তিনি তাঁর আলোচনায় বলেন, ‘মাকতুবাতে শায়খুল ইসলাম কেবল একটি পত্রসংকলন নয়, বরং যুগযুগান্তরের জন্য প্রাসঙ্গিক দিকনির্দেশনা। হুসাইন আহমদ মাদানী রহ. তাঁর চিঠিপত্রে দ্বীনের খেদমত, আধ্যাত্মিকতা, সমাজ সংস্কার, রাষ্ট্রচিন্তা এবং উম্মাহর কল্যাণের অসংখ্য দিক উন্মোচন করেছেন। আমাদের বর্তমান সমাজে যে ভ্রান্তি, যে সমস্যাগুলো ঘিরে রেখেছে - সেসবের সমাধানও এই গ্রন্থে সুস্পষ্টভাবে আলোচিত হয়েছে।” তিনি এ কথাও উল্লেখ করেন যে, নতুন প্রজন্মের জন্য এ গ্রন্থ হবে এক নির্ভরযোগ্য পথনির্দেশিকা।

পরে আলোচনা করেন ভারতের বিশিষ্ট আলেম, সম্মানিত মেহমান কায়েদে মিল্লাতের সাহেবযাদা মাওলানা হুসাইন আহমদ মাদানী। তিনি শায়খুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রহ.-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর আলোচনা থেকে শ্রোতারা জানতে পারেন, কীভাবে শায়খুল ইসলাম রহ. একাধারে ছিলেন মুফাসসির, মুহাদ্দিস, মুজাহিদ ও আধ্যাত্মিক মুরব্বী। তিনি শুধু কিতাবের পৃষ্ঠায় সীমাবদ্ধ থাকেননি, বরং বাস্তব জীবনে সংগ্রামের মাধ্যমে ইসলামকে বিজয়ের পথে এগিয়ে নিয়েছেন। সায়্যিদ হযরত হুসাইন মাদানী বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো - ইলমকে সমাজের মঙ্গলের সঙ্গে যুক্ত করা এবং আল্লাহর পথে কষ্ট ও ত্যাগ স্বীকারে অটল থাকা।’

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-উলামা, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও সমাজসেবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁরা গ্রন্থটির মোড়ক উন্মোচনের মুহূর্তে দোয়া করেন এবং এটিকে ইসলামী দাওয়াহ ও জ্ঞানের এক নতুন দ্বার বলে অভিহিত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া পরিচালনা করেন ভারত থেকে আগত সম্মানিত মেহমান হযরত সায়্যিদ হুসাইন আহমদ মাদানী।

তিনি বলেন, আমাদের আকাবিরের ঐতিহাসিক রচনাসমূহকে সংরক্ষণ ও অনুবাদের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এক বিরাট আমানত। আল্লাহ তাআলা যেন এ গ্রন্থকে দ্বীনের খেদমতে কবুল করেন।

এফএইচ/

  • মোড়ক উন্মোচন
  • ঢাকা
এ সম্পর্কিত আরও খবর
যাত্রীরা নিরাপদে ঢাকায় যেতে পারছে: নৌ প্রতিমন্ত্রী
যাত্রীরা নিরাপদে ঢাকায় যেতে পারছে: নৌ প্রতিমন্ত্রী
ফাঁকা ঢাকায় রিকশা-সিএনজির দাপট, ভাড়াও বেশি
ফাঁকা ঢাকায় রিকশা-সিএনজির দাপট, ভাড়াও বেশি
ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন সতর্কবার্তা দিলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন সতর্কবার্তা দিলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।