দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো ।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।
এর আগে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিন অনুপস্থিত থাকেন। তার অনুপস্থিতিতে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয় ইসলামিক ফাউন্ডেশনের কয়েকজন আলেমকে।
গত শুক্রবার হঠাৎ করে জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদে আসেন মুফতি মো. রুহুল আমিন। পরে মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে না চাইলে সংঘর্ষে জড়িয়ে পড়ে মুসল্লি ও সাবেক খতিবের সমর্থকরা। এই সংঘর্ষের সময় মসজিদের ভেতরের দরজার গ্লাস ভাংচুর করা হয়। এসময় বেশকিছু মুসল্লি মসজিদ থেকে বের হতে গিয়ে সংঘর্ষের মধ্যে পড়ে আহত হয়।
খবর পেয়ে মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা। তা ছাড়া আগে থেকেই বায়তুল মোকাররম এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছিলেন। তারপর থমথমে পরিস্থিতির মধ্যেই জুমার নামাজ আদায় করেন সাধারণ মুসল্লিরা।
আরএ