• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • ধর্ম

কোরআন পাঠে সিজদার বিধান ও নিয়মাবলী

ধর্ম ডেস্ক
  ১২ মে ২০২৪, ১৮:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কোরআন আল্লাহর কালাম। আল্লাহর বাণী। মুসলিমদের সংবিধান। পবিত্র কোরআনে এমন কিছু আয়াত রয়েছে, যেগুলো তিলাওয়াত করলে বা শুনলে মুমিন পাঠক ও শ্রোতাকে আল্লাহর উদ্দেশে একটি সিজদা করতে হয়। ইসলামী ফিকহের পরিভাষায় এমন সিজদাকে ‘সিজদায়ে তিলাওয়াত’ বা তিলাওয়াতের সিজদা বলা হয়। এটি করা ওয়াজিব। নবী সা. তিলাওয়াতের সিজদা আদায় করেছেন এবং আমাদেরও আদায় করতে বলেছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন যে রাসুল (সা.) বলেছেন, ‘আদম সন্তান যখন সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদায় যায়, তখন শয়তান কেঁদে কেঁদে দূরে সরে যায়। আর বলতে থাকে, দুর্ভাগ্য আমার! আদম সন্তানকে সিজদার জন্য আদেশ করলে সে সিজদা করে জান্নাত লাভ করল। আর আমাকে সিজদার জন্য আদেশ করা হলেও আমি সিজদা করতে অস্বীকৃতি জানালাম; ফলে আমি জাহান্নামি হলাম।’ (মুসলিম, হাদিস: ১৩৩)

তিলাওয়াতে সিজদা আদায়ের নিয়ম

তিলাওয়াতে সিজদা আদায় করা খুবই সহজ। সোজা দাঁড়ানো থেকে হাত না উঠিয়ে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যেতে হবে। তারপর সিজদার তাসবিহ ‘সুবহানা রাব্বিয়াল আলা’ তিনবার পড়তে হবে। আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেই হবে। নামাজের মতো দুটি সিজদা দিতে হবে না এবং সিজদা থেকে বসতেও হবে না। তাশাহুদ, দরুদ শরিফ কিছু পড়তে হবে না। এমনকি তিলাওয়াতে সিজদায় সালামও ফেরাতে হয় না।

তিলাওয়াতের সিজদায় পড়ার দোয়া

নবী (সা.) তিলাওয়াতের সিজদায় গিয়ে দোয়া পড়তেন। সেই দোয়াটি পড়া যায়। দোয়াটি হলো, ‘সাজাদা ওয়াজহিয়া লিল্লাজি খালাকাহু, ওয়া শাক্কা সামআহু, ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি।

এর অর্থ, সেই মহান রবের উদ্দেশ্যে আমার মুখমণ্ডল সিজদা করল, যিনি তাকে সৃষ্টি করেছেন এবং নিজের প্রবল ক্ষমতায় তার মাঝে শোনার শক্তি ও দেখার শক্তি দান করেছেন।

হজরত আয়েশা (রা) বলেন, রাতে নবী (সা.) সিজদার আয়াত পাঠ করার পর সিজদায় এই দোয়া বলতেন। (তিরমিজি, হাদিস: ৩৪২৫)

তিলাওয়াতে সিজদা চেনার উপায়

পবিত্র কোরআনের যেসব আয়াতে সিজদার বিধান রয়েছে, সেসব আয়াতের ওপরে লম্বা দাগ টেনে চিহ্ন দেওয়া আছে। এ রকম সিজদার আয়াত চৌদ্দটি। এ চৌদ্দটি সিজদার পারা, সুরা, আয়াত নম্বর এবং বাংলা উচ্চারণ আলোচনা করা হলো।

সিজদা ১:

কোরআনের প্রথম সিজদাটি নবম পারায় সুরা আরাফের ২০৬ নম্বর আয়াতে রয়েছে। উক্ত আয়াতের বাংলা উচ্চারণ, ‘ইন্নাল্লাজিনা ইংদা রাব্বিক্বা লা-ইয়াসতাকবিররুনা আন ইবাদাতিহি ওয়া ইয়ু সাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন।’

সিজদা ২:

কোরআনের দ্বিতীয় সিজদা রয়েছে ১৩ পারায় সুরা রাদের ১৫ নম্বর আয়াতে। আয়াতের বাংলা উচ্চারণ, ‘ওয়া লিল্লাহি ইয়াসজুদু মাং ফিসসামা-ওয়া-তি ওয়াল আরদি তও আউ ওয়া কারহাও ওয়া জিলালুহুম বিলগুদুওয়ি ওয়াল আ-ছা-ল।’

সিজদা ৩:

১৪ পারায় সুরা নাহলের ৫০ নম্বর আয়াতে তৃতীয় সিজদাটি রয়েছে। উক্ত আয়াতের বাংলা উচ্চারণ, ‘ইয়াখা-ফুনা রাব্বাহুম্ মিন ফাওক্বিহিম্ ওয়া ইয়াফ'আল্‌না মা- ইউ'মারুন

সিজদা ৪:

কোরআনের চতুর্থ সিজদাটি ১৫ নম্বর পারায় সুরা বনি ইসরাইলের ১০৭-১০৯ আয়াতসমূহে বিদ্যমান। বাংলা উচ্চারণ, ‘কুল আ-মিনুবিহী আও লা তু’মিনু। ইন্নাল্লাজিনা উ-তুল ইলমা মিং ক্বাবলিহী ইযা ইয়ুতলা আলাইহিম ইয়াখিররুনা লিলআযক্বানি স্জ্জুদা। ওয়াকুলুনা সুবহানা রাব্বিনা ইং কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা। ওয়া ইয়াখিররুনা লিল আযক্বানি ইয়াবকুনা ওয়া ইয়জিদুহুম খুশুআ।’

সিজদা ৫:

পঞ্চম সিজদাটি ১৭ নম্বর পারায় সুরা মারইয়ামের ৫৮ নম্বর আয়াতে রয়েছে। এর বাংলা উচ্চারণ, ‘উলাইকাল্লাজিনা আনআমাল্লাহ আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন জুররিইইয়াতি আ-দামা ওয়া মিম্মান হামালনা মাআ নুহ। ওয়া মিন জুররিয়্যাতি ইবরাহিমা ও ইসরাইলা। ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা। ইজা তুতলা আলাইহিম আ-ইয়া-তুররহমানি খাররু সুজ্জাদাওয়্যা বুকিইয়্যা।’

সিজদা ৬:

পবিত্র কোরআনের ৬ নম্বর তিলাওয়াতে সিজদাটি রয়েছে ১৭ নম্বর পারার সুরা হজের ১৮ নম্বর আয়াতে। এর বাংলা উচ্চারণ, ‘আলামতারা আন্নাল্লাহা ইয়াসজুদ লাহু মান ফিসসামাউয়াতি ওয়া মান ফিল আরদ্বি ওয়াশ্‌শামসু ওয়াল কামারু ওয়ান্নুজুমু ওয়াল জিবালু ওয়াশ্‌শাজারু ওয়াদ্দাওয়া-ব্বু ওয়া কাছিরুম মিনান্নাসি। ওয়া কাছিরুন হাক্কা আলাইহিল আজাব। ওয়া মাইয়্যুহিনিল্লাহু ফামা লাহু মিম্মুকরিমিন। ইন্নল্লাহা ইয়াফআলু মা ইয়াশাউ।’

সিজদা ৭:

১৯ নাম্বার পারায় সুরা ফুরকানের ৬০ নম্বর আয়াতে রয়েছে সপ্তম সিজদাটি। উক্ত আয়াতের বাংলা উচ্চারণ, ‘ওয়া ইজা কিলা লাহুমুসজুদু লিররামানি কালু ওয়া মাররাহমানু। আনাসজুদু লিমা তা’মুরুনা ওয়া জা দাহুম নুফুরা।’

সিজদা ৮:

৮ নম্বার তিলাওয়াতে সিজদাটি ১৯ নম্বর পারায় সুরা নামলের ২৫-২৬ আয়াতে রয়েছে। আয়াত দুটির বাংলা উচ্চারণ, ‘আল্লা ইসজুদু লিল্লাহিল্লাজি ইয়ুখরিজুল খাবআ ফিসসামাওয়াতি ওয়াল আরদ্বি ওয়া ইয়া’লামু মা তুখফুনা ওয়া মা তু’লিনুন। আল্লাহু লা-ইলাহ ইল্লা হুয়া রাব্বুল আরশিল আজিম।’

সিজদা ৯:

নবম সিজদাটি ২১ পারায় সুরা সিজদার ১৫ নম্বর আয়াতে। উক্ত আয়াতের বাংলা উচ্চারণ, ‘ইন্নামা ইউ’মিনু বিআ-য়া-তিনাল্লাজিনা ইযা যুক্কিরু বিহা খাররু সুজ্জাদাওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইয়াসতাকবিরুন।’

সিজদা ১০:

১০ নম্বর তিলাওয়াতে সিজদাটি ২৩ পারায় সুরা সোয়াদের ২৪ নম্বর আয়াতে রয়েছে। উক্ত আয়াতের বাংলা উচ্চারণ, ‘ক্বালা লাকাদ জালামাকা বসুআলি না’জাতিকা ইলা নি’জিহি। ওয়া ইন্না কাছিরাম মিনাল খুলাতা-ই লায়াবগি বা’দুহুম আলা বা’দিন ইল্লাল্লাজিনা আ-মানু ওয়া আমিলুসসালিহাতি ওয়া ক্বালিলুম্মা হুম। ওয়া জন্না দা-উদু আন্নামা ফাতান্নাহু ফাসতাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআওয়া আনাবা।’

সিজদা ১১:

পবিত্র কোরআনের ১১ নম্বর সিজদাটি ২৪ পারায় সুরা হা-মিম সিজদার ৩৭-৩৮ নম্বর আয়াতসমূহে আছে। আয়াত দুটির বাংলা উচ্চারণ, ‘ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান্নাহারু ওয়াশশামসু ওয়াল কামারু। লা তাসজুদু লিশশামসি ওয়া লা লিলকামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাজি খালাকাহুন্না ইনকুনতুম ইয়্যাহু তা’বুদুন। ফা ইনিসতাকবারু ফাল্লাজিনা ইনদা রাব্বিকা ইয়ু সাব্বিহুনা লাহু বিললাইলি ওয়ান্নাহারি ওয়াহুম লা ইয়াসমাউন।’

সিজদা ১২:

১২ নম্বার তিলাওয়াতে সিজদাটি ২৭ পারায় সুরা নাজমের ৬২ নম্বর আয়াতে রয়েছে। আয়াতটির বাংলা উচ্চারণ, ‘ফাসজুদু’ লিল্লাহি ওয়া’বুদু।’

সিজদা ১৩:

৩০ পারায় সুরা ইনশিকাকের ২১ নম্বর আয়াতে রয়েছে ১৩ নম্বর সিজদাটি। আয়াতটির বাংলা উচ্চারণ: ওয়া ইজা কুরিআ আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন।

আরও পড়ুন

নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে কী করবেন

সিজদা ১৪:

পবিত্র কোরআনের সর্বশেষ সিজদাটিও ৩০ পারায় সুরা আলাকের ১৯ নম্বর আয়াতে রয়েছে। আয়াতের বাংলা উচ্চারণ ‘কাল্লা, লা তুতি’হু ওয়াসজুদ ওয়াকতারিব।’

এই চৌদ্দটি আয়াত যখন তিলাওয়াত করা হবে, তখন তিলাওয়াতকারীর ওপর সিজদা ওয়াজিব হবে। তিলাওয়াতকারীর ওপর যেমন সিজদা করা ওয়াজিব হবে, তেমনি আয়াতগুলো অন্য কেউ শুনলে তাঁর জন্যও সিজদা করা ওয়াজিব হয়ে যাবে। এ জন্যই সিজদার আয়াত চুপি চুপি তিলাওয়াত করা উত্তম। যাতে অপর কোনো ব্যক্তিকে অসুবিধায় পড়তে না হয়।

এস

  • কোরআন তিলাওয়াত
  • তিলাওয়াতের সিজদা
  • আদম সন্তান
  • সিজদার বিধান
  • ইসলাম
এ সম্পর্কিত আরও খবর
ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলাম
ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলাম
যারা চুরি-লুণ্ঠন করেছে তাদের বিচার হতে হবে: জামায়াত আমির
যারা চুরি-লুণ্ঠন করেছে তাদের বিচার হতে হবে: জামায়াত আমির
দখল নয়, ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরে এসেছে: জামায়াত আমির
দখল নয়, ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরে এসেছে: জামায়াত আমির
‘অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন’
‘অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।