দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হজের প্রথম ফ্লাইট শুরু হচ্ছে ৯ মে থেকে। কিন্তু বেশিরভাগ যাত্রী এখনও ভিসা পাননি। তবে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, সঠিক সময়ে সবাই ভিসা পাবে এবং হজও করতে পারবেন।
মঙ্গলবার (৭ মে) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
ধর্মমন্ত্রী বলেন, এবার ৮৫ হাজার হজযাত্রী হজে যাওয়ার জন্য রেজিষ্ট্রেশন করেছে। তবে এখনও পর্যন্ত মাত্র ২০ হাজার জন ভিসা পেলেও বাকিদেরও ভিসা হয়ে যাবে। এ নিয়ে কোনো জটিলতা হবেনা। সৌদি সরকার তাদের নিজেদের স্বার্থেই সবার ভিসা দেবে।
সরকারের কাছেও এমন মেকানিজম আছে যাতে হজযাত্রীদের ভিসা নিয়ে কোনো জটিলতা না হয়, সময়মত তারা যাতে ভিসা হাতে পায় সে ব্যাপারে আন্তরিক সরকার। আগামী ১২ জুন শেষ হবে হজের ফ্লাইট। এখনও একমাস সময় আছে তাই ভিসা নিয়ে ভাবছেন বলে জানান ধর্মমন্ত্রী।
হজের নিশ্চয়তা দিয়ে মন্ত্রী বলেন, গেলবার যেভাবে হজযাত্রীরা ভালোভাবে হজ করতে পেরেছেন কোনো জটিলতা ছাড়াই এ বছরও কোনো ঝামেলা ছাড়াই হাজীরা হজ করতে পারবেন।
এফএইচ