• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • ধর্ম

হাদিসে যেসব সুসংবাদ দেওয়া হয়েছে রোজাদারদের জন্য

ধর্ম ডেস্ক
  ২৯ মার্চ ২০২৪, ১২:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রোজা ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম। ঈমান, নামাজ ও যাকাতের পরই রোজার স্থান। এর আরবি শব্দ সওম, যার আভিধানিক অর্থ বিরত থাকা। পরিভাষায় সওম বলা হয়-প্রত্যেক সজ্ঞান, বালেগ মুসলমান নর-নারীর সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার, স্ত্রী সহবাস ও রোজাভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সুতরাং রমজান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ, মুকীম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েয-নেফাসমুক্ত প্রাপ্তবয়স্কা নারীর ওপর পূর্ণ রমজান রোজা রাখা ফরজ।

এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-

হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা মুত্তাকী হতে পার। সূরা বাকারা (২): ১৮৩

অন্য আয়াতে ইরশাদ করেছেন-

সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে, সে যেন অবশ্যই রোজা রাখে। সূরা বাকারা (২): ১৮৫

একজন মানুষের জন্য এর থেকে সৌভাগ্যের আর কিছু নেই যে, সারা জাহানের মালিক, সকল কিছুর সৃষ্টিকর্তা, রাহমানির রাহিম সন্তুষ্ট হয়ে নিজেই তাকে প্রতিদানের ঘোষণা দিয়েছেন। এ থেকেই রোজার মর্যাদা অনুমান করা যায়।

রোজাদারের জন্য একাধিক হাদিসে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। হাদিসে রাসূল সা. জান্নাতের নেয়ামত সম্পর্কে বলেছেন, আল্লাহ তায়ালা বান্দাদের জন্য এমন বস্তু তৈরি করে রেখেছেন যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি এবং কোনো অন্তর যা কখনো চিন্তাও করেনি। (মুসলিম শরিফ: ৬৮৭২)

রোজাদারের জন্য হাদিসে একাধিক পুরস্কারের সুসংবাদ দেওয়া হয়েছে। এখানে তার বিবরণ দেওয়া হলো—

রমজানে গুনাহ মাফ হয়

মহান আল্লাহ রমজান মাসে মুমিনের পাপ মার্জনা করেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অন্য জুমা এবং উভয়ের মধ্যবর্তী সময়ের সব গুনাহর জন্য কাফফারা হয়ে যায়, যদি সে কবিরা গুনাহয় লিপ্ত না হয়।’ (সহিহ মুসলিম, হাদিস : ৪৩৮)

দুটি আনন্দের মুহূর্ত

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে। আরেকটি হচ্ছে যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে।’ (তিরমিজি, হাদিস, ৭৬৬, সহিহ মুসলিম, হাদিস: ২৫৯৮)।

জান্নাতে বিশেষ দরজা

জান্নাতে রোজাদারের জন্য আলাদা একটি দরজা থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য জান্নতে রাইয়ান নামক একটি দরজা থাকবে। যে দরজা দিয়ে শুধু রোজা পালনকারী ব্যক্তি প্রবেশ করতে পারবে। তাদের প্রবেশ শেষে সেই দরজা বন্ধ করে দেওয়া হবে। অন্য কোনো ব্যক্তি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। (সহিহ বুখারি, হাদিস: ১৮৯৬)।

রোজাদার শয়তান থেকে নিরাপদ

রোজাদার শয়তানের কুপ্ররোচনা থেকে নিরাপদ থাকে। ফলে সে পাপাচারে লিপ্ত হয় না ও নিজেকে অপরাধ থেকে দূরে রাখতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা (সব ধরনের অশ্লীল ও মন্দ কাজের) ঢালস্বরূপ। (সহিহ বুখারি, হাদিস: ১৯০৪)।

রোজাদারের মুখের গন্ধ আল্লাহ কাছে প্রিয়

রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বারের সুগন্ধের চেয়েও অধিক পছন্দের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার শপথ, যার হাতে আমার জীবন, রোজা পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহ তায়ালার কাছে মিশকের সুগন্ধি থেকে বেশি পছন্দনীয়। (সুনানে নাসায়ি, হাদিস: ২২১৩)।

রোজা শুধু আল্লাহর জন্য

রোজা একমাত্র আল্লাহ তায়ালার জন্য। আল্লাহ নিজে এর পুরষ্কার দিবেন। আল্লাহ তায়ালা বলেছেন, বনি আদমের সকল ইবাদত তাদের নিজের জন্য, রোজা একমাত্র আমার জন্য এবং আমিই এর প্রতিদান দেবো। (সহিহ বুখারি, হাদিস: ৫৯২৭)।

কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে রোজা

কিয়ামতের দিন রোজা নিজে রোজা পালনকারীর জন্য সুপারিশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন রোজা ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে।

রোজা বলবে, ‘হে আমার রব! আমি তাকে পানাহার, যৌনকর্ম ও অন্যান্য পাপ কাজ থেকে বিরত রেখেছিলাম। অতএব, তার জন্য আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছিলাম। অতএব, তার জন্য আমার সুপারিশ গ্রহণ করুন।

আরও পড়ুন

নবীজি ঈমান নবায়নে যে দোয়া পড়তে বলেছেন

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের উভয়ের সুপারিশ গৃহীত হবে। (মুসনাদে আহমদ, হাদিস: ৬৬২৬)।

পূর্বের গুনাহ ক্ষমা করা হবে

রোজার কারণে রোজাদারের পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানসহ সওয়াবের আশায় রমজানে রোজা পালন করবে, তার অতীতের সকল গুনাহ মাফ করা হবে। (সহিহ বুখারি, হাদিস: ১৯০১)

এস

  • রমজান
  • রোজা
  • সুসংবাদ
  • জান্নাত
  • ইসলাম
এ সম্পর্কিত আরও খবর
ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলাম
ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলাম
যারা চুরি-লুণ্ঠন করেছে তাদের বিচার হতে হবে: জামায়াত আমির
যারা চুরি-লুণ্ঠন করেছে তাদের বিচার হতে হবে: জামায়াত আমির
রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ
রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ
দখল নয়, ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরে এসেছে: জামায়াত আমির
দখল নয়, ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরে এসেছে: জামায়াত আমির
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।