দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপের মাধ্যমে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লটারির মাধ্যমে নির্বাচিত ব্যক্তিরা পাবেন এ সুযোগ। এতে অংশ নিতে আগ্রহীদের নুসুক অ্যাপের কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে হবে।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইন্দোনেশীয় সংবাদমাধ্যম দেতিক হিকমাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘Kemenhaj Saudi Gelar Undian Umrah Gratis di Aplikasi Nusuk, Ini Cara Daftarnya’ শিরোনামের প্রতিবেদনে বিনা মূল্যে ওমরাহর সুযোগ পাওয়ার প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। এর আগে গত ১ নভেম্বর মিসরের আরবি সংবাদমাধ্যম আল-ওয়াতানও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গত ১ নভেম্বর প্রতিযোগিতাটি শুরু হয়েছে। একই দিন নুসুকের সামাজিক যোগাযোগমাধ্যমে এ প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। তবে প্রতিযোগিতার শেষ তারিখ নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে। নুসুকের মূল শর্তাবলি থেকেও এখন পর্যন্ত শেষ তারিখ নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে রাখা হয়েছে ১০০টি ওমরাহ প্যাকেজ ও ১০ হাজার কার্টন জমজমের পানি। প্রতিটি ওমরাহ প্যাকেজে দুজনের ভ্রমণের ব্যবস্থা থাকবে। এতে ওমরাহ ভিসা, বিমান টিকিট এবং মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া প্রত্যেক বিজয়ী পাবেন ২০ কার্টন জমজমের পানি। এর মধ্যে ১০ কার্টন নিজের জন্য এবং বাকি ১০ কার্টন প্রিয়জনকে উপহার দেওয়ার সুযোগ রয়েছে।
যেভাবে অংশ নেবেন
নুসুক অ্যাপের প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। আগে থেকে অ্যাকাউন্ট থাকলে সরাসরি লগইন করলেই হবে।
এরপর অ্যাপে প্রবেশ করে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে—
১. নুসুক অ্যাকাউন্টে লগইন করতে হবে।
২. ‘Start the Challenge’ অপশনে ক্লিক করতে হবে।
৩. চারটি বিভাগের যেকোনো একটি নির্বাচন করতে হবে। বিভাগগুলো হলো—‘The Prophet’s Biography’, ‘The Quran’, ‘Makkah and the Grand Mosque’ এবং ‘Madinah and the Prophet's Mosque’।
৪. নির্বাচিত বিভাগ থেকে আসা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে প্রতিযোগীর নাম পুরস্কারের লটারিতে অন্তর্ভুক্ত হবে।
প্রতিযোগীরা প্রতিদিন একটি করে চাবি পাবেন। এই চাবি ব্যবহার করে প্রশ্নের দরজা খোলা যাবে। অতিরিক্ত চাবি পেতে প্রতিযোগিতার লিংক বন্ধু ও স্বজনদের সঙ্গে শেয়ার করার সুযোগ রয়েছে।
প্রতিদিন সৌদি আরবের স্থানীয় সময় রাতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। নুসুকের ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্ট থেকেও বিজয়ীদের তালিকা জানা যাবে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অধীন পরিচালিত নুসুক অ্যাপটি ওমরাহ পালনের অনুমতিসহ বিভিন্ন ধর্মীয় সেবা গ্রহণের জন্য ব্যবহৃত হয়।
যে আই