• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • ধর্ম

জুমারদিন যে সময় দোয়া কবুল হয়

ধর্ম ডেস্ক
  ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শুক্রবার তথা জুমাবারকে বলা হয় গরিবের হজের দিন। সপ্তাহের সব দিনের চেয়ে এ দিনের মর্যাদা অনেক বেশি। এদিনে কিছু কিছু সময় রয়েছে, যখন কোনো ব্যক্তি দোয়া করলে আল্লাহতায়ালা সেই দোয়া ফিরিয়ে দেন না। তবে সেই মুহূর্তগুলো কখন কখন এ নিয়ে মুসলিম মনীষীরা বিভিন্ন সময়ের দিকে ইঙ্গিত করেছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দেশ টিভির পাঠকদের জন্য নিম্নে সংক্ষেপে ওই সময়গুলো উল্লেখ করা হলো-

আসরের সময় : কোনো বস্তুর ছায়া সমপরিমাণ বা দ্বিগুণ হয়ে যাওয়ার পর থেকে আসরের নামাজের সময় শুরু হয়। রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবি জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, নবী (সা.) ইরশাদ করেছেন, ‘জুমার দিনে এমন একটা সময়ে রয়েছে, যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেন। অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো’ (আবু দাউদ, হাদিস ১০৪৮, নাসায়ি, হাদিস ১৩৮৯)।

আসহাবে সুফফার অন্যতম সদস্য আবু হোরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘জুমার দিনে এমন একটি সময় আছে, যখন কোনো মুসলিম নামাজ অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সেই চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রাসুল (সা.) তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন’ (বোখারি ৬৪০০)।

তবে আবদুল্লাহ ইবনে সালাম (রা.) শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয় বলে বর্ণনা করেছেন। জাদুল মাআদ গ্রন্থে বর্ণিত আছে, ‘জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। ইমাম আহমদ (রহ.)-ও একই কথা বলেছেন’- (তিরমিজি, খ--২, পৃষ্ঠা ৩৬০)।

জুমার নামাজে ইমাম মিম্বরে ওঠা থেকে নামাজ শেষ হওয়া অবধি সময়, জুমার দিন দ্বিতীয় আজান দেওয়ার পর ইমাম সাহেব মিম্বরে আরোহণ করেন। সেই সময়ে কথা বলা, কাউকে কিছু ইঙ্গিত করা, অন্যমনস্ক হওয়া উচিত নয়। কারণ ইমামের খুতবা শোনা মুসল্লিদের জন্য ওয়াজিব। এই সময়টুকু থেকে শুরু করে নামাজের সালাম ফেরানো অবধি সময়টুকুতে দোয়া কবুল হয়।

আবুদ দারদা ইবনে আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার বাবাকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসুল (সা.) কে বলতে শুনেছি, ‘তিনি জুমার দিনের বিশেষ মুহূর্তটি সম্পর্কে বলেছেন, ইমামের মিম্বরে বসার সময় থেকে নামাজ শেষ করা পর্যন্ত সময়টিই সেই বিশেষ মুহূর্ত’ (আবু দাউদ ১০৪৯)। তবে কেউ কেউ বলেছেন, জুমার নামাজে সুরা ফাতিহার পর আমিন বলার সময় দোয়া কবুল হয়।

আরও পড়ুন

জেনে নিন পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি

সূর্য ডোবার আগমুহূর্তে দোয়া কবুল হয় : দিনের শেষ মুহূর্তে যখন সূর্য পশ্চিমাকাশে ডিমের কুসুমের মতো লাল বর্ণ ধারণ ডুবু ডুবু অবস্থায় থাকে ঠিক সময়ের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। এ ব্যাপারে জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘জুমার দিনের

১২ ঘণ্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম ওই সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, মহান আল্লাহ তাকে তা দান করেন। ওই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে তালাশ করো’ (আবু দাউদ ১০৪৮)।

কেএম

  • শুক্রবার
  • দোয়া
এ সম্পর্কিত আরও খবর
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
শুক্রবার দেশের যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
শুক্রবার দেশের যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার
ঘোড়ায় চড়ে মর্ত্যে আসছেন দেবী দুর্গা, পূজা শুরু শুক্রবার
ঘোড়ায় চড়ে মর্ত্যে আসছেন দেবী দুর্গা, পূজা শুরু শুক্রবার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।