দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের দাম্মামে বাংলাদেশ দূতাবাস, রিয়াদের কনস্যুলার টিমের নয় দিনব্যাপী কনস্যুলার সেবা কার্যক্রম উপলক্ষে প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে গোল্ডেন সার্ভিস গ্রুপ। সেবাস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি কনস্যুলার সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শুকনো খাবার, কেক ও ঠান্ডা পানি বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।
দাম্মামের ফয়সালিয়া এলাকার ইস্তেরাহা আল আসিমাহ ক্যাম্পে এ কার্যক্রম পরিচালনা করা হয়। কনস্যুলার সেবা নিতে আসা প্রবাসীদের জন্য পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের হাতে খাবার ও পানি তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোল্ডেন সার্ভিস গ্রুপের কর্ণধার ও তরুণ উদ্যোক্তা খোরশেদ আলম রুবেল, দাম্মাম প্রাদেশিক বিএনপির সভাপতি ফারুক হোসেন মোল্লা এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
দাম্মাম, আল খোবারসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে কনস্যুলার সেবা নিতে আসা বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এ সময় উপস্থিত ছিলেন। প্রবাসীদের জন্য এমন মানবিক উদ্যোগ নেওয়ায় উপস্থিত ব্যক্তিরা গোল্ডেন সার্ভিস গ্রুপের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
গোল্ডেন সার্ভিস গ্রুপের সংশ্লিষ্টরা জানান, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের পাশে থাকার প্রত্যয় রয়েছে তাঁদের।
এমএস/