দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দায় যাওয়ার পথে বিমানবন্দরগামী প্রবাসীদের বহনকারী একটি গাড়ি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফ আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, তায়েফ থেকে জেদ্দায় যাওয়ার পথে আল-খুরমা এলাকায় দুর্ঘটনায় গাড়িতে থাকা ড্রাইভারসহ ৪ জন নিহত হন। নিহতদের সবার বাড়ি সিলেট কানাইঘাট এলাকায়।
প্রাথমিকভাবে নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। বাকি দুই প্রবাসীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কেএম