• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • প্রবাস

পাসপোর্ট সেবা বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে রিয়াদে সংবাদ সম্মেলন

সৌদি আরব প্রতিনিধি
  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর বন্ধের দাবিতে সৌদি আরবের রিয়াদে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী বাংলাদেশি সচেতন মহলের প্রতিনিধিরা। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ ফয়সল আহমেদ, মোহাম্মদ শাহজালাল ভুট্টো ও সালেহ আহমেদ ভূঁইয়া। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত জানুয়ারিতে বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া এবং দুবাই, কাতারসহ মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসীদের ব্যক্তিগত তথ্য বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের বিষয়টি বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছিল। বর্তমানে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের খবর ছড়িয়ে পড়ছে। এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা বন্ধ করার দাবি জানান তারা।

পাসপোর্ট সেবা বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনের কাছে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। রাষ্ট্রদূত স্মারকলিপিটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন বলে আশ্বস্ত করেন।

আয়োজকরা বলেন, সৌদি আরবে প্রায় ৪০ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। প্রবাসীদের পাসপোর্ট সেবা সহজ করতে বিভিন্ন প্রাদেশিক অঞ্চলে বায়োমেট্রিক পদ্ধতিতে ই-পাসপোর্টের কার্যক্রম চলমান রয়েছে। এ অবস্থায় হঠাৎ করে বিদেশিদের হাতে প্রবাসীদের পাসপোর্ট সেবা তুলে দেওয়া হলে বাংলাদেশিরা নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন।

বক্তারা বলেন, যুদ্ধ এখন শুধু অস্ত্র দিয়ে হয় না, তথ্য দিয়েও হয়। একটি দেশের নাগরিকদের তথ্যভান্ডার সেই দেশের ডিজিটাল সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত। এই তথ্যভান্ডার বিদেশি প্রতিষ্ঠানের হাতে গেলে তা দেশের জন্য নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে।

তারা আরও বলেন, প্রবাসী সেবা কেন্দ্রগুলোতে ই-পাসপোর্টের বায়োমেট্রিক ও আঙুলের ছাপ নেওয়ার কার্যক্রম চলমান থাকলে প্রবাসীদের ই-পাসপোর্ট নিয়ে জটিলতা তৈরি হওয়ার কথা নয়।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, বিদেশি একটি প্রতিষ্ঠানকে পাইলট প্রকল্পের কার্যক্রম দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তারা জানতে পেরেছেন। তাদের মতে, দেশের পাসপোর্ট সেবা বিদেশিদের হাতে দেওয়া হলে পাসপোর্টের নিরাপত্তা, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও তথ্য পাচারের ঝুঁকি তৈরি হতে পারে।

আরও পড়ুন

প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের মোহাম্মদ আলী

সৌদি প্রবাসীদের জন্য জরুরি বার্তা বাংলাদেশ দূতাবাসের

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের

দেশের ভাবমূর্তি ও প্রবাসীদের স্বার্থ বিবেচনায় নিয়ে পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে না দেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়ে তারা বলেন, এতে দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান বাড়বে এবং রেমিট্যান্স প্রবাহও বাড়তে পারে।

এমএম/

  • পাসপোর্ট সেবা
  • সংবাদ সম্মেলন
  • রিয়াদ
এ সম্পর্কিত আরও খবর
রিয়াদে সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূত দেলোয়ার হোসেনের মতবিনিময়
রিয়াদে সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূত দেলোয়ার হোসেনের মতবিনিময়
‘মক্কা প্রতিরক্ষা জোটের’ প্রথম মহাসচিব পাকিস্তানি, সদর দপ্তর রিয়াদে
‘মক্কা প্রতিরক্ষা জোটের’ প্রথম মহাসচিব পাকিস্তানি, সদর দপ্তর রিয়াদে
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
রোমের হোটেলকক্ষ নিয়ে বিতর্ক, মুখ খুললেন জেমস
রোমের হোটেলকক্ষ নিয়ে বিতর্ক, মুখ খুললেন জেমস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X