দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের দাম্মামে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের জন্য আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনা করবে বাংলাদেশ দূতাবাস। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দাম্মামে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের কনস্যুলার সেবা দেয়ার লক্ষ্যে দূতাবাসের একটি বিশেষ কনস্যুলার টিম ২৮ আগস্ট থেকে দাম্মামে কনস্যুলার ক্যাম্প পরিচালনা করছে, যা ৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৯ দিন চলবে।
এদিকে ই-পাসপোর্টের মোবাইল এনরোলমেন্ট কিটের নির্ধারিত সক্ষমতা ও সৌদি কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৫ হাজার ২০০ জনকে পর্যায়ক্রমে ই-পাসপোর্ট সেবা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব প্রবাসীর ই-পাসপোর্টসহ কনস্যুলার সেবা প্রয়োজন, তাদের জন্য ১৮ ও ১৯ সেপ্টেম্বর দাম্মামে ই-পাসপোর্টসহ বিশেষ কনস্যুলার সেবা প্রদান করা হবে।

এছাড়া ১৫ হাজার ২০০ সিরিয়ালের পর কোনো ব্যক্তি বর্তমান ক্যাম্প চলাকালীন সময়ে উপস্থিত থাকলে তিনি ১৮ ও ১৯ সেপ্টেম্বরের সিরিয়াল গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে দূতাবাস।
দাম্মামে কনস্যুলার ক্যাম্পটি সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পরিচালনায় অভ্যন্তরীণ সহযোগিতার জন্য সেখানে বসবাসরত সব বাংলাদেশী প্রবাসীকে ধন্যবাদ জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।
কে