দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাজ্যের এসেক্স অঞ্চলের একটি সমুদ্র সৈকতে পানিতে ডুবে মা-মেয়েসহ তিন ব্রিটিশ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি শেখ মনসুর রহমানের স্ত্রী সেলিনা রহমান (৪২), তাদের মেয়ে সামিয়া রহমান (১৫) এবং মনসুর রহমানের শ্যালিকার ছেলে মুসা আহমেদ (৯)।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, লন্ডনের কলচেস্টার সিটির কাছে ওয়েস্ট মার্সি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হন। বাংলাদেশ সময় শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে স্থানীয় পুলিশ, লাইফবোট, কোস্টগার্ডের হেলিকপ্টার ও এয়ার অ্যাম্বুলেন্স যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। উদ্ধারকারীরা সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তিনজনকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
শেখ মনসুর রহমান সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ মকন মিয়ার ছেলে।
যে আই