দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে আবারও প্রশংসায় ভাসলেন বাংলাদেশি বংশোদ্ভূত পরিবেশ বিজ্ঞানী ড. নার্গিস বানু। গত ২৪ মার্চ পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে এমপি ও পার্লামেন্টারি সেক্রেটারি স্টিফেন বালি তার বিভিন্ন অবদানের স্বীকৃতি দেন।
পার্লামেন্টে দেওয়া বক্তব্যে কমিউনিটি উন্নয়ন, মানবাধিকার রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ড. নার্গিস বানুকে ধন্যবাদ জানানো হয়। এ সময় তার দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
ড. নার্গিস বানু ২০১৩ সালে প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকার সংকটের বিষয়টি উত্থাপন করেন। সে সময় অস্ট্রেলিয়ার তৎকালীন ইন্ডাস্ট্রি ও সায়েন্স মন্ত্রী এড হিউসিকের মাধ্যমে তিনি বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন।
এর পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন এবং এ বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গেও তিনি সক্রিয়ভাবে যুক্ত থেকে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।
তার দীর্ঘদিনের এই কাজ ও অবদানের জন্য অস্ট্রেলিয়ার বিভিন্ন মহলে তিনি প্রশংসিত হয়ে আসছেন বলে পার্লামেন্টে উল্লেখ করা হয়।
এমএস/