দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মালয়েশিয়ায় রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জোহর রাজ্যের তাংকাক জেলার উত্তর-দক্ষিণ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট রোসলান মোহামদ তালিবি এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, মহাসড়ক পার হওয়ার সময় জোহর বাহরুগামী একটি কালো রঙের হোন্ডা সিভিক গাড়ির নিচে চাপা পড়েন ওই বাংলাদেশি। দ্রুতগতির গাড়িটি তাকে সরাসরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুপারিনটেনডেন্ট রোসলান আরও জানান, সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১ (১) অনুযায়ী এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জনসাধারণকে মহাসড়কের মতো ঝুঁকিপূর্ণ স্থানে রাস্তা পার না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করে দিয়েছে। পুলিশ এই দুর্ঘটনা সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা দিয়ে তদন্তে সহায়তা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে। তথ্য প্রদানকারীদেরকে, তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর খাইরুল আজমি ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এবি/