দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পারিবারিক সূত্র ও স্থানীয়দের বরাতে জানা যায়, সৌদি আরবের জেদ্দা থেকে আভাগামী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ওমরাহ পালন শেষে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নলচারা ব্যাপারী বাড়ির বাসিন্দা মিজান, তার স্ত্রী ও তাদের তিন কন্যাসন্তান। একই গাড়িতে থাকা তাদের আরও একজন স্বজনও নিহত হন।
নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জে আই