দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউরোপের দেশ সার্বিয়াতে ইথিক্যাল মাইগ্রেশনের মাধ্যমে একদল বাংলাদেশি তরুণ গতকাল মঙ্গলবার বিকেলে বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কাজে গিয়েছে।
কর্তৃপক্ষ জানান, তারা সার্বিয়াতে বিভিন্ন শিল্প ও সেবা খাতে নিয়োজিত হবেন।
এই তরুণদের প্রেরণকারী প্রতিষ্ঠান স্বনামধন্য রিক্রুটিং এজেন্সি মেসার্স এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি।
এ উপলক্ষে রাজধানী ঢাকার উত্তরা তুরাগ এলাকার দিয়াবাড়িতে অবস্থিত জে.আই. ইসলামিক সাইন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট প্রাঙ্গণে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কর্মীদের বৈধ ও নিরাপদ অভিবাসনের বিষয়ে দিকনির্দেশনা দেন এবং তাদের সফল কর্মজীবনের জন্য দোয়া কামনা করেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরো জানানো হয়, সরকারি নীতিমালা অনুসরণ করে বৈধ ওয়ার্ক পারমিট, চুক্তিপত্র ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের বিদেশে প্রেরণ করে আসছে। বৈধ ভিসা নিয়ে সার্বিয়া যাওয়া কর্মীরা জানান,দীর্ঘ ৪ মাস যাবত ইলেক্টিশিয়ান ও ওয়েল্ডিং এর কাজ শিখার পর তারা ইন্টারভিউ দিয়ে ভিসা পেয়েছে।
এমএস/