দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সঠিক পরিকল্পনা ও দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে জীবনে সফলতা অনিবার্য এই বিশ্বাসকে ধারণ করেই প্রবাস জীবনের শুরু থেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন বহু প্রবাসী। সৌদি আরবে নিজ নামে ব্যাবসা প্রতিষ্ঠান চালুর সুযোগ সৃষ্টি হওয়ায় দিন দিন বাড়ছে প্রবাসীদের উদ্যোক্তা হওয়ার আগ্রহ ও উদ্যোগ।
তারই ধারাবাহিকতায় মদিনার ইশরা আগুইল এলাকায় গত ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘মুহি কন্টাক্টিং কোম্পানি’। প্রবাসীদের জন্য কর্মসংস্থানের নতুন ও বিশাল সুযোগ সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মহিউদ্দিন মুহি জানান, প্রবাসীদের নানাবিধ সমস্যা ও বাস্তবতার কথা চিন্তা করেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুরুতেই প্রতিষ্ঠানটি কয়েকটি গুরুত্বপূর্ণ সেক্টরে কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে রয়েছে, ম্যানপাওয়ার সাপ্লাই, বিভিন্ন ভিসা প্রসেসিং, কন্টাক্টিং কাজসহ নানা অফিসিয়াল কার্যক্রম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সৌদি আরবের বিভিন্ন শহর থেকে আগত ব্যবসায়ী, ইনভেস্টর, সাংবাদিক এবং সৌদি নাগরিকরা। তাঁদের উপস্থিতি ও উৎসাহে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মুহি কন্টাক্টিং কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ম্যানেজিং ডিরেক্টর মহিউদ্দিন মুহি বলেন, সবার সহযোগিতা, ভালোবাসা ও দোয়া পেলে মুহি কন্টাক্টিং কোম্পানি অচিরেই সফলতার শীর্ষে পৌঁছাবে এবং প্রবাসীদের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
জে আই