দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাজ্যের লন্ডন হাইকমিশনে শোক জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। একইসঙ্গে তারা শোক বইতে স্বাক্ষর করেন।
সোমবার (৫ জানুয়ারি) লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তারা এ শোক প্রকাশ করেন।
এসময় হাইকমিশনের শোক বইতে স্বাক্ষর করেন থাইল্যান্ড, শ্রীলঙ্কা, সাইপ্রাস, মরিশাসসহ বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা।
একইসঙ্গে শোক বইতে স্বাক্ষর করেছেন সাবেক রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহম্মেদের উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র সভাপতি শাকির হোসাইন, সাংবাদিক আরিফ মাহফুজসহ কমিউনিটির সামাজিক-রাজনৈতিক বিশিষ্টজনরা।