দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে যে কোনো উন্নয়ন কিংবা দুর্যোগে এগিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে, এজন্য প্রয়োজন সবার ঐক্যবদ্ধ হওয়া। সম্মিলিতভাবে কাজ করলে সফলতা আসবেই।
যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক-এর দিনাজপুর জেলা সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
কুইন্সে বাংলাদেশী অধ্যুষিত এলাকার একটি রেস্টুরেন্টে অভিষেক অনুষ্ঠানের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা অভিষেক অনুষ্ঠানের আয়োজন হলেও সবার মাঝে ছিল ভিন্ন ধরনের আমেজ।
বাংলা ভাষা-ভাষী মানুষ তারপর আবার সবাই এক জেলার তারজন্য ব্যাপারটাই ছিলো অন্যরকম।
দেশের স্মৃতিচারণ আর খোসগল্পে মেতে উঠেছিল সবাই। প্রবাস জীবনে এভাবে একত্রিত হওয়াটাই যেন আনন্দের।
নতুন কমিটির সভাপতি মো: জাবেদ চৌধুরী ভুট্রু ও সাধারণ সম্পাদক মো: বিপুল সরকাল শপথ গ্রহণ করার পর, সমিতিকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিতে নানা পরিকল্পনার কথা জানান।
অভিষেক অনুষ্ঠানে সভাপতির দায়িত্বে পালন করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ড. রুহুল কুদ্দুস।
তিনি বলেন, বাংলাদেশি আমিরিকানদের মূল ধারার রাজনীতিতে যুক্ত হওয়ার সময় এসেছে। সবার মাঝে একতা তৈরি হলে যা সম্ভব হবে। অনুষ্ঠানটি উপাস্থাপনায় ছিলেন আরিফুর রহমান।

বাংলাদেশী বাঙ্গালির কি গান ছাড়া চলে নানা পরিবেশনা। এই আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুর আর সংগীতের মূর্ছনার মেতে উঠেছিল সবাই। অসংখ্য মানুষের অংশগ্রহণ ছিলো এই অনুষ্ঠানে। নিউ ইয়র্কে বসবাসকারী দিনাজপুরের অনেক পরিবার পরিজন নিয়ে উপস্থিত হন।
অনুষ্ঠানটি দিনাজপুর বাসীর মিলনমেলায় পরিণত হওয়ায় সস্তুষ্ট আয়োজকরা। বিশেষ করে নতুন প্রজন্মের যারা সবচেয়ে বেশী অনুষ্ঠানটিকে উপভোগ করেছে। ২৯ সদস্যের এই নতুন কমিটি ২০২৫/২৬ অর্থবছরের জন্য নির্বাচিত হয়েছেন। সংগঠনটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো: জাবেদ চৌধুরী ভুট্টু, সাধারণ সম্পাদক মো: বিপুল সরকার। সহ-সভাপতি ফতেনূর আলম বাবু, সহ-সভাপতি মো: গোলাম কিবরিয়া, সহ-সভাপতি রেজাউল করিম বাপ্পি, সহ-সভাপতি আমিনুর রহমান ইনসান, সহ-সভাপতি ডা: মহিদুল চৌধুরী, যু্গ্ম মোস্তাক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহীন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম সরকার, মো: এফ আলম (নিউমুন), যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো: লুতফর রহমান, কোষাধ্যক্ষ মো: মাসুদ বেগ, যুগ্ম কোষাধ্যক্ষ মো: এস রহমতুল্লাহ, সাহিত্য ও প্রচার সম্পাদক মো: আমিনুর ইসলাম, যুগ্ম সাহিত্য ও প্রচার সম্পাদক আরিফুর রহমান, দপ্তর সম্পাদক মো: তারিকুল ইসলাম, যুগ্ম দপ্তর সম্পাদক মো: রানা পারভেজ, ক্রীড়া সম্পাদক মো: শফি উল্লাহ, যুগ্ম ক্রীড়া সম্পাদক মো: কিবরিয়া হাবিব, আপ্যায়ন সম্পাদক সামিউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ডা: নার্গিস রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক ফারহানা চিশতী, মহিলা বিষয়ক সম্পাদিকা বিলকিস বি. চৌধুরী, সমাজ কল্যান সম্পাদক, শেখ জুয়েল, কার্যকরী সদস্য মো: তারেক জাহেরী, কার্যকরী সদস্য মো: টি. ইসলাম, কার্যকরী সদস্য শামিমা ইসলাম সুমী, কার্যকরী সদস্য মো: আব্দুর রশিদ।
কে