দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোথায় কর্মজীবন গড়ে তুলবেন, তা নির্ধারণের ক্ষেত্রে শুধু মোট বেতনের পরিমাণ বিবেচনা করলেই চলে না। কর ও অন্যান্য বাধ্যতামূলক কর্তন শেষে একজন কর্মীর হাতে কত টাকা থাকে, সেটিও গুরুত্বপূর্ণ।
ইউরোস্ট্যাটের তথ্যের ভিত্তিতে তৈরি তালিকায় ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশে কর্মীদের গড় ঘণ্টাপ্রতি কর-পরবর্তী বেতন সবচেয়ে বেশি, সেগুলো তুলে ধরা হয়েছে।
১০. সুইডেন: ২৯.৫ ইউরো (প্রায় ৪,০৯৮ টাকা): উদ্ভাবন, আধুনিক কর্মসংস্কৃতি ও কর্মক্ষেত্রে অপেক্ষাকৃত সমতাভিত্তিক সম্পর্কের জন্য সুইডেন পরিচিত। তবে প্রতিযোগিতামূলক বেতন থাকা সত্ত্বেও ইউরোপের দেশগুলোর মধ্যে বেকারত্বের হার অন্যতম বেশি।
৯. ফ্রান্স: ৩০ ইউরো (প্রায় ৪,১৬৮ টাকা): শ্রমিকদের অধিকার রক্ষার দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে আধুনিক ও বহুমুখী অর্থনীতির সমন্বয় ঘটিয়েছে ফ্রান্স। দেশটিতে সামাজিক নিরাপত্তা খাতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ কাটা হলেও কর্মীদের কর-পরবর্তী বেতন তুলনামূলক বেশি।
৮. ফিনল্যান্ড: ৩২.৬ ইউরো (প্রায় ৪,৫২৯ টাকা): উচ্চ বেতন ও বিশ্বমানের শিক্ষাব্যবস্থার জন্য ফিনল্যান্ড পরিচিত। তবে দেশটির শ্রমবাজার বর্তমানে উল্লেখযোগ্য চাপের মুখে রয়েছে।
৭. অস্ট্রিয়া: ৩৩.৮ ইউরো (প্রায় ৪,৬৯৬ টাকা): অস্ট্রিয়া উচ্চ কর্মদক্ষতাসম্পন্ন সামাজিক বাজার অর্থনীতির জন্য পরিচিত। বিশেষায়িত উৎপাদনশিল্প ও পর্যটন খাতের ওপর দেশটির গুরুত্ব কর্মীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ভূমিকা রাখে।
৬. জার্মানি: ৩৪.৫ ইউরো (প্রায় ৪,৭৯৩ টাকা): ইউরোপের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি জার্মানি। দেশটি কর্মীদের জন্য স্থিতিশীল ও আকর্ষণীয় কর্মপরিবেশ নিশ্চিত করে।
৫. নেদারল্যান্ডস: ৩৬.৩ ইউরো (প্রায় ৫,০৪৩ টাকা): বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য পরিবহন ও সরবরাহকেন্দ্র হিসেবে নেদারল্যান্ডসের অবস্থান শক্তিশালী। অর্থনৈতিক সহযোগিতার সংস্কৃতিও দেশটির স্থিতিশীলতায় ভূমিকা রাখে।
৪. আয়ারল্যান্ড: ৩৬.৬ ইউরো (প্রায় ৫,০৮৫ টাকা): প্রযুক্তি ও ওষুধশিল্পের আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হওয়ার মধ্য দিয়ে আয়ারল্যান্ডের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। এর প্রতিফলন দেখা যায় কর্মীদের প্রতিযোগিতামূলক কর-পরবর্তী বেতনে।
৩. বেলজিয়াম: ৩৭.১ ইউরো (প্রায় ৫,১৫৫ টাকা): দেশটির করব্যবস্থা জটিল হলেও কর পরিশোধের পর কর্মীদের ঘণ্টাপ্রতি আয় উল্লেখযোগ্যভাবে বেশি। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয়ের বাধ্যতামূলক ব্যবস্থা কর্মীদের আয় ধরে রাখতে সহায়তা করে।
২. ডেনমার্ক: ৪৪.৭ ইউরো (প্রায় ৬,২১১ টাকা): ডেনমার্কে নমনীয় শ্রমবাজারের পাশাপাশি শক্তিশালী সামাজিক নিরাপত্তাব্যবস্থা রয়েছে। দেশটির কর্মীরা কাজ ও ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার সুযোগ পান।
১. লুক্সেমবার্গ: ৪৯.৭ ইউরো (প্রায় ৬,৯০৬ টাকা): ইউরোপের ক্ষুদ্র এই দেশটি আর্থিক খাতে শক্তিশালী অবস্থানের কারণে তালিকার শীর্ষে রয়েছে। উচ্চ ঘণ্টাপ্রতি বেতনের পাশাপাশি দেশটিতে রয়েছে শক্তিশালী সামাজিক নিরাপত্তাব্যবস্থা ও আন্তর্জাতিক কর্মপরিবেশ।
কে