দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মালয়েশিয়া থেকে ১৬ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ২৭ জন বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ২১ অক্টোবর সেলাঙ্গর রাজ্যের সেপাংয়ে অবস্থিত কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল-১ ও টার্মিনাল-২ দিয়ে তাদের নিজ দেশে পাঠানো হয়।
মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দিদের নিজ দেশে ফেরত পাঠানোর এ কার্যক্রম পরিচালনা করে তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগের প্রত্যাবাসন ইউনিট। এ কাজে সহযোগিতা করে আজিল অভিবাসন নিয়ন্ত্রণ ডিপোর একটি দল। প্রত্যাবাসন করা ২৭ জনই পুরুষ। তাদের বয়স ১৯ থেকে ৫০ বছরের মধ্যে।
ফেরত পাঠানো বন্দিদের মধ্যে ১৬ জন বাংলাদেশের নাগরিক। এছাড়া ইন্দোনেশিয়ার ৭ জন, ভারতের দুজন, পাকিস্তানের একজন এবং কম্বোডিয়ার একজন নাগরিক রয়েছেন।
অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, প্রত্যাবাসনের আগে সংশ্লিষ্ট বন্দিদের সবার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারা নিজ নিজ সাজা ভোগ করেছেন। পাশাপাশি মালয়েশিয়ার প্রচলিত অভিবাসন আইনের বিধান অনুযায়ী তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়।
তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি বন্দিদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম সুশৃঙ্খল, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে তারা অঙ্গীকারবদ্ধ। এ ধরনের প্রত্যাবাসন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কে