দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের আল খারজে প্রবাসীদের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে আল খারজ লাইফ কেয়ার মেডিকেল কমপ্লেক্স।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনন্দঘন পরিবেশে ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকরা অংশ নেন।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোছলেহ উদ্দিন মুন্না বলেন, সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী বসবাস করেন। তাদের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে আল খারজ লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি বলেন, অসহায় ও আর্থিকভাবে সংকটে থাকা প্রবাসীদের পাশাপাশি সব শ্রেণির মানুষের জন্য মানবিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা থাকবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপাইন, নাইজেরিয়া, সুদানসহ বিভিন্ন দেশের নাগরিক এবং সৌদি নাগরিকরা এখান থেকে চিকিৎসাসেবা নিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আজিজ শিকদার, পরিচালক শেখ মমতাজুল ইসলাম, বাছির মিয়া, ইঞ্জিনিয়ার তানভীর সিকান্দার, আরিফুর রহমান কুদ্দুস, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন পাবেল, জুনায়েদ হোসাইন, নজরুল ইসলাম বাবু, আহসান উল্লাহ, মোস্তাক আহমেদ, নুর সাফা ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীসহ প্রতিষ্ঠানের পরিচালকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যে আই