• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

‘আসিফের জন্য অনুরোধ করিয়েন না’—ইউনূসকে জামায়াত আমির: রাশেদ

দেশ টিভি ডেস্ক
  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা-১০ আসনে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের জন্য জামায়াতে ইসলামীর আমিরকে ফোন করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস—এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

রাশেদ খাঁনের দাবি, ঢাকা-১০ আসনে আসিফ মাহমুদের সঙ্গে জামায়াতের আসন সমঝোতা না হওয়ার পেছনে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ ভূমিকা রেখেছে।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘আসিফ মাহমুদ কোন দুর্নীতি করে নাই! শুধু জিগ্যেস করেন জামায়াতের আমির কেন তাকে ঢাকা-১০ আসন ছাড়ে নাই?’

তিনি আরও দাবি করেন, নাহিদ ইসলাম এ বিষয়ে কারও কারও কাছে আক্ষেপ করে বলেছেন, অনেক দরকষাকষির পরও জামায়াতের আমির আসিফ মাহমুদের জন্য আসনটি ছাড়েননি।

রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, জামায়াতের আমিরের বক্তব্য ছিল—আসিফ মাহমুদের বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগ বা বিতর্কের দায় জামায়াত নিতে রাজি নয়। এমনকি আসিফ মাহমুদের আসনের জন্য ড. মুহাম্মদ ইউনূস জামায়াতের আমিরকে ফোন করলেও তিনি বিষয়টি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।

রাশেদ খাঁন লেখেন, ‘প্রয়োজনে আরও ২-৩টা আসন বেশি ছাড়বো, কিন্তু আসিফ মাহমুদের বিষয়ে আপনি অনুরোধ করিয়েন না।’

জামায়াতের আমিরের এমন অবস্থানের প্রশংসা করে রাশেদ খাঁন বলেন, তিনি জামায়াতের সমালোচনা করলেও এ বিষয়ে আমিরের অবস্থানের জন্য তাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে সাংবাদিকদের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই করার আহ্বান জানান।

আসিফ মাহমুদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিয়েও পোস্টে বিভিন্ন দাবি করেন রাশেদ খাঁন। তার ভাষ্য, এসব বিষয় এনসিপির অধিকাংশ নেতাকর্মীর কাছে ‘ওপেন সিক্রেট’।

তিনি আরও দাবি করেন, আসিফ মাহমুদ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। এ বিষয়ে তাঁর কাছে তথ্য রয়েছে বলেও দাবি করেন রাশেদ খাঁন।

রাশেদ খাঁন আরও লেখেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোনো কর্মকর্তার বক্তব্যের শব্দের হেরফেরের কারণে আসিফ মাহমুদ দুর্নীতির অভিযোগ থেকে খালাস পেয়ে যান না। তিনি অন্তত একজনকে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন বলেও দাবি করেন।

আরও পড়ুন

আমি ফিরে এসেছি মানুষের জন্য, বাংলাদেশের জন্য: সংসদে মির্জা আব্বাস

বিএনপির দীর্ঘ আন্দোলনের ভিত্তি ছিল বলেই জুলাই বিপ্লব সফল হয়েছে: রিজভী

দুদকের অভিযোগ নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

তবে রাশেদ খাঁনের এসব অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একইভাবে ড. মুহাম্মদ ইউনূস বা জামায়াতে ইসলামীর আমিরের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাশেদ খাঁন তার পোস্টে আরও বলেন, আসিফ মাহমুদের উচিত ছিল নিজের ভুলের জন্য দুঃখপ্রকাশ করা। তবে বিরোধিতার কারণে অনেকে তার পক্ষে অবস্থান নিলেও তিনি আসিফ মাহমুদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলে যাবেন।

কেএম

  • রাশেদ খান
  • আসিফ মাহমুদ
  • জামায়াত আমির
  • ড. মুহাম্মদ ইউনূস
এ সম্পর্কিত আরও খবর
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের বৈঠক
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের বৈঠক
দুদকের অভিযোগ নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া
দুদকের অভিযোগ নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতিতে সংকট: জামায়াত আমির
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতিতে সংকট: জামায়াত আমির
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X