দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সেনবাগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন বিএনপির নেতা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। এ সময় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে বসে কথা বলেন এবং শৈশবের নানা স্মৃতি তাদের সঙ্গে ভাগ করে নেন।
জয়নুল আবদিন ফারুক শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আনন্দে সময় কাটানোর সময় বিদ্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে বসে তার সঙ্গে সময় কাটায়। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো।
জয়নুল আবদিন ফারুক নোয়াখালী-২ আসনের ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ।
এর আগে তিনি সেনবাগ উপজেলার ছিলোনীয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়ন নিয়ে আয়োজিত অভিভাবক-শিক্ষার্থী সমাবেশ ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
অনুষ্ঠানে টপস্টার গ্রুপের চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ, উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারীসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
যে আই