দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকার জুলাই সনদের পথ ধরেই হাঁটবে। জুলাই সনদকে সামনে রেখে সংবিধান সংস্কার সংশোধন কমিটিতে সবার মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (২৪ আগস্ট) নির্বাচন পরবর্তী বাংলাদেশ, রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দল কিংবা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে, কোনো বাধা নেই। এতে সরকারের আলোচনা-সমালোচনাও করা যাবে।
সরকারে ওপর পূর্ণ আস্থা রাখার আহ্বান জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার। জুলাই সনদকে সামনে রেখে সংবিধান সংস্কার সংশোধন কমিটিতে সবার মতামত নেওয়া হবে। সরকার জবাবদিহির জায়গা তৈরি করতে চাচ্ছে। স্বচ্ছতার মধ্য দিয়ে কাজ করতে সরকার চেষ্টা করে যাচ্ছে।
অনেক সংস্কার বিষয়ে সরকার পথ হারাতে পারে, সেই ব্যাপারে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, মন্ত্রীদের তোপের মুখে রাখলে সরকার সঠিক পথে চলতে পারবে।
‘যা কিছুই করি না কেন ’৭২-এর সংবিধানকে সামনে রেখেই এগিয়ে যেতে হবে। এটাকে ছুঁড়ে ফেলার সুযোগ নেই। সংবিধান সংশোধনের জন্য ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এখানে ৫ জন বিরোধী দলের সদস্য রাখা হয়েছে। তবে বারবার বিরোধী দলের কাছ থেকে সদস্যের তালিকা চাওয়া হলেও তা পায়নি সরকার’, যোগ করেন আইনমন্ত্রী।
কে