• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

সংকটের মধ্যেও সরকার জনগণের আস্থা অর্জন করেছে: রুহুল কবির রিজভী

দেশ টিভি ডেস্ক
  ২৩ আগস্ট ২০২৬, ১২:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নানা সংকটের মধ্যেও বর্তমান সরকার জনগণের আস্থা অর্জন করেছে। নির্বাচনের আগে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, নেতাকর্মীদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সংগঠনের যেসব ত্রুটিবিচ্যুতি থাকবে বা সৃষ্টি হবে, তা কীভাবে সমাধান ও মেরামত করা যায়—তা নিয়ে কাজ করব। এই ক্ষেত্রে দলের চেয়ারম্যান তারেক রহমানের যে নির্দেশনা এবং তিনি যেভাবে গাইড করবেন সেটি আমরা সাংগঠনিক স্তরে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সেটি বাস্তবায়ন করবো।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ঐক্যবদ্ধ ও জনগণের কাছে দায়বদ্ধ একটি রাজনৈতিক দল উপহার দেওয়াই আমাদের লক্ষ্য, যাদের বিরুদ্ধে কোনো অনৈতিক অভিযোগ থাকবে না। এমন পরিচ্ছন্ন নেতাকর্মীদের সংগঠিত করে আমাদের কাঠামো শক্তিশালী করা হবে। মেয়াদোত্তীর্ণ জেলা ও সহযোগী সংগঠনগুলোতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দেওয়া হবে। তবে পদ হারালেই কেউ বিদায় নিচ্ছেন না; বরং পদোন্নতি দিয়ে তাদের ওপরের পদে বা মূল দলে আনা হবে। এভাবে নতুন নেতৃত্ব আসার মধ্য দিয়ে সংগঠনে নতুন রক্ত সঞ্চালন ঘটবে, যা সাংগঠনিক প্রক্রিয়ারই নিয়ম। এই ধারা নিশ্চিত ও চলমান রাখাই হবে আমার প্রধান প্রচেষ্টা।

চলমান গ্যাস সংকট ও জ্বালানি সংকট প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, নানা সংকটের মধ্যেও বর্তমান সরকার জনগণের আস্থা অর্জন করেছে। নির্বাচনের আগে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, কিছু কিছু সংকট তৈরি হয়েছে, যার জন্য সরকার বা অন্য কেউ দায়ী নয়; এগুলো মূলত প্রাকৃতিক ও পরিস্থিতির সৃষ্টি। বিশ্বপরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট এবং এলএনজি সরবরাহের টার্মিনাল কারিগরি ত্রুটির মুখে পড়ায় গ্যাসের চাপ কমে যায়। ফলে কয়েকদিন কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাসাবাড়ির চুলা জ্বালাতেও সংকট দেখা দেয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গত পরশু মহেশখালীর ভাসমান টার্মিনালের কারিগরি ত্রুটি পুরোপুরি মেরামত করা হয়েছে। ইতোমধ্যেই এলএনজিবাহী কার্গো এসে পৌঁছেছে এবং গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কমে যাওয়া গ্যাসের চাপ আবারও বাড়তে শুরু করেছে এবং লোডশেডিং লক্ষণীয়ভাবে কমে গেছে। সরকার আন্তরিক ও জনকল্যাণে মনোনিবেশ করলে সাফল্য আসে—তারেক রহমানের সরকার তা আবারও প্রমাণ করেছে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন

ভারতের সঙ্গে সম্পর্ক হবে মর্যাদা-সমতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে: সারজিস আলম

তিনি বলেন, বর্তমান সরকার একটি গণভিত্তিক, জনকল্যাণমুখী ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকারী সরকার। সব ধরনের দুর্নীতির ঊর্ধ্বে উঠে বর্তমান সরকার যেভাবে অবকাঠামো নির্মাণ করছে, অতীতে ফ্যাসিস্ট আমলে তার কোনো নজির ছিল না। তখন মেগা প্রজেক্টের নামে ভয়াবহ মেগা দুর্নীতি হয়েছে। সেই জায়গা থেকে বের হয়ে আজ প্রকৃত উন্নয়ন হচ্ছে। একটি জনবান্ধব ও দায়বদ্ধ সরকার যে দুর্নীতিমুক্ত উন্নয়ন পরিকাঠামো গড়ে তুলতে পারে, তারেক রহমানের সরকার আজ তা প্রমাণ করছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে। গণতান্ত্রিক সরকারের ক্ষেত্রে এটি এক অনন্য দৃষ্টান্ত।

/অ

  • বিএনপি
  • রুহুল কবির রিজভী
এ সম্পর্কিত আরও খবর
কুড়িগ্রামে বিএনপির আনন্দ মিছিল
কুড়িগ্রামে বিএনপির আনন্দ মিছিল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
যোগ্যতা অনুযায়ী সবার জন্য চাকরির ব্যবস্থা করা হবে: আলমগীর হোসেন
যোগ্যতা অনুযায়ী সবার জন্য চাকরির ব্যবস্থা করা হবে: আলমগীর হোসেন
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।