দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও প্রয়াত নেত্রী খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির কারিগর। বাংলাদেশের ভাগ্যের সঙ্গে তার নাম জড়িয়ে রয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি যেভাবে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে পরিণত হয়েছে, এর প্রধান কারিগর ছিলেন খালেদা জিয়া। তার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে প্রয়াত নেত্রীর আত্মার মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দল এখন ক্ষমতায় বলে আপসহীন নেত্রী খালেদা জিয়ার নীতি ও আদর্শ ভুলে গেলে চলবে না। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি কখনো গণতন্ত্রের প্রশ্নে নত হননি।
তিনি বলেন, খালেদা জিয়ার ত্যাগ ও আপসহীনতার কারণেই বাংলাদেশ আজ এ পর্যায়ে এসেছে। তার আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়ার নেতৃত্ব নিয়ে তারা গর্বিত। তার দূরদর্শী নেতৃত্ব দেশের রাজনীতিতে বিরল। গণতান্ত্রিক আন্দোলনে তিনি একমাত্র আদর্শ।
যে আই