দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচন কমিশনকে (ইসি) স্বাধীনভাবে ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন কমিশন যেন ‘চোখ-কান খুলে’ স্বাধীনভাবে দায়িত্ব পালন করে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের রাজনীতি আইন দ্বারা নিষিদ্ধ থাকায় দলটির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণও নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জামায়াত।
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে যাদের জনপ্রতিনিধির পদে বসানো হয়েছে, তাদের সংশ্লিষ্ট পদে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার প্রস্তাবও তারা নির্বাচন কমিশনের কাছে দিয়েছেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে বাধা দেওয়ার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন বিষয়টি বিবেচনা করে আলোচনার আশ্বাস দিয়েছে বলে তিনি জানান।
এ ছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবিও জানানো হয়েছে বলে উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, শামসুল আলম অতীতে জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে দায়িত্ব পালন করেছেন। তাই তাকে নির্বাচন কমিশনে দায়িত্বে রাখলে নির্বাচন নিরপেক্ষ হওয়ার বিষয়ে প্রশ্ন তৈরি হতে পারে বলে তাদের আশঙ্কা।
এমএম/