দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘ফেরেশতাদের দল নয়’ উল্লেখ করে দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দলের নেতাকর্মীরাও মানুষ, তাই তাদের ভুল-ত্রুটি হতে পারে। তবে অন্যায় ও জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা মানুষ, আমাদেরও ভুল, অন্যায়, দোষ ও অপরাধ হতে পারে। যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তারা আমাদের কোনো অন্যায় বা অপরাধ দেখলে তা ধরিয়ে দিন। আমরা তা সংশোধন করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরও বেশি সতর্ক থাকতে হবে। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।’
তিনি বলেন, কোনো লঙ্ঘন সহনীয় মাত্রার হলে সংশোধনের সুযোগ দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আবারও দায়িত্ব দেওয়ার চেষ্টা করা হবে। তবে অপরাধ গুরুতর হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প থাকবে না।
জামায়াত আমির আরও বলেন, এই সতর্কবার্তা শুধু নেতাকর্মীদের জন্য নয়, তার নিজের জন্যও প্রযোজ্য। সবাইকে নৈতিকতা ও দায়িত্বশীলতার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এমএম/