দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা অভিযোগ করে বলেছেন, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় হাসনাত আব্দুল্লাহ ও সারজিসদেরও রয়েছে। তিনি এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি’ আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’ এ আহত পরিবারের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিসের নাম উল্লেখ করে সুজন মোল্লা বলেন, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে। তাদের ভূমিকা তদন্ত করে বিচার নিশ্চিত করা উচিত।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি তিনি এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সুজন মোল্লা ২০২৪ সালে আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দায়িত্বে ছিলেন উল্লেখ করে বলেন, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ডিবি পুলিশ ও ক্ষমতাসীন দলের লোকজন তাদের খুঁজে বেড়াত এবং ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে থেকে আন্দোলন বেগবান করে। ১৬ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছয়টি ব্যারিকেড ভেঙে টিএসসিতে পৌঁছান। ওই দিন গুলিতে বিশ্ববিদ্যালয়ের চারজন আহত হন। পরে ১৯ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে অংশ নিতে গিয়ে আমি বাম চোখে গুলিবিদ্ধ হই এবং এখনও চিকিৎসাধীন রয়েছি।
সুজন মোল্লা আরও বলেন, দুইবার গুলির হাত থেকে বেঁচে এলেও তৃতীয়বার আমার বাম চোখে গুলি লাগে। এখনো আমি সেই আঘাতের চিকিৎসা নিচ্ছি এবং দৃষ্টিশক্তি হারিয়েছি।
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে জুলাই আন্দোলনের চেতনাকে ব্যবহার করে কেউ কেউ ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। তার ভাষায়, “যাদের ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা ছিল এবং যাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে, তারাই এখন জুলাই আন্দোলনের মালিকানা দাবি করছে।”
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি এবং আইনমন্ত্রী আসাদুজ্জামানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
কে