দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্পকে বর্তমান সরকার ‘গলার কাঁটা’ মনে করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ হয়নি দাবি করে অর্থমন্ত্রী বলেন, ‘একজন ছাড়া আমি কাউকেই চিনি না।’
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রাজধানীতে ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিওন্ড’ শীর্ষক এক সেমিনারে এই কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা দায়িত্বে এসে ১৩০০ উন্নয়ন প্রকল্প পেয়েছি। এগুলো আমাদের জন্য বোঝা। না গিলতে পারছি, না ফেলতে পারছি। এসব প্রকল্প পর্যালোচনা করেছি। আমরা ডিরেগুলেশনে যাচ্ছি। সব প্রকল্প কার্যকরভাবে মনিটর করবো।’
তিনি বলেন, ‘গ্রামগঞ্জে মৃৎশিল্প, শীতলপাটিসহ বিভিন্ন খাতের যেসব কারিগররা রয়েছেন, তাদের এগিয়ে নিতে সৃজনশীল অর্থনীতির উদ্যোগ নিয়েছি। আমরা তাদের কাজ আরও মার্কেট অ্যাবল করতে চাই। যা এখন ৭০০ টাকায় বিক্রি হচ্ছে তা ২০০০ টাকায় বিক্রি হবে। তাদের আয় বাড়লেই তো জিডিপি বাড়বে।’ লোকসংগীতের কথা উল্লেখ করে আমির খসরু বলেন, ‘আমরা গান, কালচার, চলচ্চিত্র-সবই মনিটাইজ করতে চাই। বিনোদন একটি আয়ের উৎস।’
দেশের ঐতিহ্যবাহী স্থানগুলোকে সংস্কারের মাধ্যমে পর্যটনখাতে যুক্ত করতে চান জানিয়ে তিনি বলেন, ‘তাই আমরা সৃজনশীল অর্থনীতিতে বরাদ্দ দিয়েছি।’
আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ হয়নি দাবি করে অর্থমন্ত্রী বলেন, ‘একজন ছাড়া আমি কাউকেই চিনি না।’
কৃষি খাতকে সরকার সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।