দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন বলেছেন, বৃক্ষ শুধু একটি গাছ নয়, এটি জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় গাছ অপরিহার্য। তাই গাছ নিধন না করে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
সোমবার (২২ জুন) জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও কদতমলী জোনের সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম জীবনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জয়নুল আবেদীন এমপি বলেন, ‘ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা’ গড়ে তোলা জামায়াতে ইসলামী লক্ষ্য।
তিনি বলেন, বৃক্ষ শুধু একটি গাছ নয়, এটি জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় গাছ অপরিহার্য। তাই গাছ নিধন না করে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
ঢাকা মহানগরীর মজলিসে শূরা সদস্য ও শ্যামপুর জোনের সহকারী পরিচালক মো. মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, জাকির হোসাইন, জুনাইদ আহমেদ, মো. কবিরুল ইসলাম, আসাদুল্লাহ শেখ, আশরাফুল আলম সুমন, মো. ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ।
কেএম