দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, স্বাধীনতার ইতিহাসে কিছু রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। তাঁর দাবি, একটি দল স্বাধীনতার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখেনি, আরেকটি দল সরাসরি স্বাধীনতার বিরোধিতা করেছে।
শনিবার (৩০ মে) ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
আতাতুর্ক মিজান মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অনুসারী হিসেবে তাদের দায়িত্ব অন্যদের তুলনায় বেশি। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ অন্যান্য নেতারা।
অনুষ্ঠান শেষে প্রায় পাঁচ হাজার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এমএস/