দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি খুব অল্প সময়ের মধ্যে অজনপ্রিয় সরকারে পরিণত হচ্ছে মন্তব্য করে বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বিএনপি তো তরুণদের দল না, এই দলে অভিজ্ঞ লোকজনও আছে। কিন্তু তাদের নাটাই কার হাতে এটাই বড়ো প্রশ্ন।
বৃহস্পতিবার (২৮ মে) গুলশানের নিজ বাসায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় চৌদ্দগ্রামবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান তিনি।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘আমরাও তাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি, তারা যেন সঠিক পথে থাকে।’
এসময় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে হতাশাজনক বলে আখ্যায়িত করেছেন বিরোধী দলীয় উপনেতা। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক অবস্থায় আছে, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরও বেশি মনযোগী হওয়া দরকার।
প্রশাসনের দলীয়করণের সমালোচনা করে ডা. তাহের আরও বলেন, ‘প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিজেদের রাজনৈতিক লোক বসানোর কারণেই মূলত বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’
কেএম