দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মে) আসর নামাজের পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে শেষ শ্রদ্ধা জানাতে দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় করেন। দলীয় নেতাকর্মী, স্বজন ও স্থানীয়দের উপস্থিতিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
গত ১৮ মে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন মিজানুর রহমান সিনহা।
এমএস/