দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত পৃথক পত্রে এই দুইটি কমিটির অনুমোদন দেওয়া হয়। মহানগর ছাত্রদলের কমিটিতে তাজিম বিশ্বাসকে আহ্বায়ক, আরিফুর রহমান আরিফকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও হাবিবুর রহমান খান বিপ্লবকে সদস্যসচিব করা হয়েছে। এ কমিটির সদস্য সংখ্যা ৪৩।
খুলনা মহানগর ও জেলায় ছাত্রদলের আহ্বায়ক কমিটি -
অন্যদিকে ফিরোজ আহমেদকে আহ্বায়ক, আবু জাফরকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও খান ইসমাইল হোসেনকে সদস্যসচিব করে ৩০ সদস্য বিশিষ্ট খুলনা জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

খুলনা মহানগর ও জেলায় ছাত্রদলের আহ্বায়ক কমিটি - প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ স্বাক্ষরে সব সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
কে