দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক না কেন, বাংলাদেশের ফরেন পলিসি পরিবর্তন হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের একটি কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
পশ্চিমবঙ্গের নতুন সরকার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘দেখুন, ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশের ফরেন পলিসি অ্যাক্রস দ্য বোর্ড একই থাকবে।’
তিনি বলেন, ‘আমাদের ‘বাংলাদেশ প্রথম’ বা ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে আমাদের ফরেন পলিসি। সেটা যে সরকারই আসুক না কেন, আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। আমরা আমাদের ফরেন পলিসি নিয়েই সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে এগোবো।’
পশ্চিমবঙ্গে নির্বাচনের বিষয়ে সরকার ও বিএনপির অবস্থান নিয়ে আরেক প্রশ্নে শামা ওবায়েদ বলেন, ‘প্রথম কথা বিএনপির এখানে কোনো মনোভাব থাকার কথা না। এখানে একটি নির্বাচন হচ্ছে, এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, ওদের গণতন্ত্রের ব্যাপার।’
কলকাতায় ক্ষমতার পালাবদলে বাংলাদেশের পররাষ্ট্রনীতির পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে কি না, সেই প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র নীতি ওভাবে কাজ করে না, একটি দেশের ফরেন পলিসি একটি দেশের স্বার্থসংশ্লিষ্ট হয়। আমাদের দেশের ফরেন পলিসি, আমরা আগেই বহুবার বলেছি, আজকেও বলছি যে, প্রধানমন্ত্রীর যে ফরেন পলিসি, বাংলাদেশ ফার্স্ট ফরেন পলিসিতে চলব আমরা।’
পশ্চিমবঙ্গে ভোটের পরে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে–এমন খবরের প্রসঙ্গ টেনে করা প্রশ্নে তিনি বলেন, ‘এখন আমরা আশা করব যে, উনারা যেরকম কথাবার্তা উনারা বলছেন, সেটাই কার্যকরী হবে।’
উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার (৪ মে) সেই নির্বাচনের ফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। তাতে দেখা গেছে, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা।
কেএম