দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিগত সরকারের সময়ে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ৯১১ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। এ সময় তিনি জানান, চলতি মাসের মধ্যে আরও ২৩টি উপজেলায় এ কার্ড বিতরণ সম্পন্ন করা হবে।
তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচার আমলে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। সেই অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পুনর্বণ্টন করা হবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে নারী ও পুরুষকে সমানভাবে সুযোগ ও সহযোগিতা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
এমএস/