দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন তালিকায় আওয়ামী লীগের পদধারী দুই নেত্রীর নাম অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ঘোষিত তালিকায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সুবর্ণা সিকদার ঠাকুরের নাম রয়েছে ২০ নম্বরে। একই তালিকায় ৩৪ নম্বরে আছেন আওয়ামী লীগ সরকারের সময়ে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করা অ্যাডভোকেট মাধবী মারমা।
জানা যায়, মাধবী মারমা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সরকারি এপিপি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে নোটারি পাবলিক হিসেবেও কাজ করেন।
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬ সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এরপর থেকেই তালিকায় ভিন্ন রাজনৈতিক পরিচয়ের প্রার্থীদের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা শুরু হয়।
তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। মনোনীতদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য জানা যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের মনোনয়ন দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ায় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত আসন রাজনৈতিক দলগুলোর সাধারণ আসনের অনুপাতে বণ্টন করা হয়। এবার বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা ১টি আসন পাচ্ছে।
এমএস/