দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার বেলা ৩টার দিকে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন সোহরাব উদ্দিন। কুষ্টিয়া থেকে আসা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এতে অংশ নেন। অধ্যক্ষ সোহরাব উদ্দিন জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। বলেন, সততার সঙ্গে দায়িত্ব পালনে অবিচল থাকবেন তিনি।
এমএস/