দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী শাখা ‘জাতীয় নারী শক্তি’র আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্য সচিব হিসেবে ডা. মাহমুদা মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান স্টেকহোল্ডার ছিল নারীরা। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি প্রশ্ন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে—জুলাইয়ের সেই সাহসী নারীরা এখন কোথায়?
তিনি আক্ষেপ করে বলেন, ‘আন্দোলনের সময় নারীরা যেভাবে ব্যাপকভাবে মাঠে ছিল, পরবর্তীতে সেই হারে তাদের রাজনীতির মাঠে দেখা যায়নি। এর কারণ হিসেবে তিনি সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকে দায়ী করেন।’
তিনি জানান, সারাদেশে বিভিন্ন পদযাত্রায় গিয়ে আন্দোলনকারী বোনদের সাথে কথা বলে তাদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখলেও পারিপার্শ্বিক বাস্তবতার কারণে তারা নিজেদের ‘ভোকাল’ বা সোচ্চার করে তুলতে পারছেন না।
সারাদেশে জুলাইয়ের যে সকল নারী কণ্ঠস্বর হারিয়ে গিয়েছে, তাদের খুঁজে বের করে পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।
এবি/